নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সেলিম সভাপতি নাছির সম্পাদক নির্বাচিত

 কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের বহুল প্রতীক্ষিত ও প্রত্যাশিত নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সেলিম উদ্দিন (দৈনিক পূর্ব দেশ) ও সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন নাছির উদ্দিন আল নোমান নির্বাচিত হয়েছেন। 


সেলিম উদ্দিন চট্টগ্রামের স্বনামধন্য পত্রিকা দৈনিক পূর্বদেশ এবং নাছির উদ্দিন দৈনিক আজকের কক্সবাজারে কর্মরত আছেন। 


শুক্রবার (২৮ জুন) বিকাল ৩ টায় ঈদগাহ আদর্শ উচ্চবিদ্যালয়ের মোখতার আহমদ হল রুমে এ নির্বাচন কার্যক্রম পরিচালনা করা হয়। 


তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আজাদ মনসুর,নির্বাচন কমিশনার সেলিম উদ্দিন ও আনোয়ার হোছাইনের সার্বিক সহযোগিতায় ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম। 


সাংবাদিকরা তাদের আগামীর নেতৃত্ব বেছে নিতে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফল ঘোষণার পূর্ব আলোচনায় অংশ নেন ঈদগাঁও উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আহমদ করিম সিকদার,ইসলামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন,অ্যাডভোকেট জুলকারনাইন জিল্লু,সাবেক প্রেসক্লাব সভাপতি যথাক্রমে এসএম তারেকুল হাসান, গিয়াস উদ্দিন, বিআর হাশেমী বদরু,মো: মিজানুর রহমান আজাদ,নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আল নোমান, সহসভাপতি কাফি আনোয়ার,যুগ্মসম্পাদক আজাদ মনসুর, অর্থ সম্পাদক নুরুল আমিন, হেলালী, মাষ্টার নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক প্রার্থী আতিকুর রহমান মানিক,নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক এইচ এন আলম,সাংবাদিক শাহিদ মোস্তফা শাহিদ মিছবাহ উদ্দিন, আবু হেনা সাগর,মাহবুবুল আলম প্রমুখ।উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা সাবেক ছাত্র লীগ সভাপতি আবু হেনা বিশাদ,সাংবাদিক বজলুর রহমান,সাবেক ছাত্র নেতা নুরুল আলম,মোস্তফা কামাল হেলালী,মোকতার আহমদ মিস্ত্রি,রিদওয়ানুল হক,রবিউল ইসলাম রবি,শ্রমিক নেতা জামাল হোসেন কোম্পানি প্রমুখ।


আলোচনা সভা পরবর্তী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আজাদ মনসুর।

এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিজয় ছিনিয়ে নিতে ভোটারদের মনোরঞ্জনে নির্বাচন শুরুর পূর্বক্ষণ পর্যন্ত ব্যস্ত ছিলেন। আগামী দুই বছরের জন্য নবনির্বাচিত কমিটি ক্লাবের দায়িত্ব পালন করবেন। ফলাফল ঘোষণার পূর্ব পর্যন্ত এ প্রতিষ্ঠানের নেতৃত্বে কারা আসছেন সবার দৃষ্টি ছিল সেদিকে।

এদিকে ঈদগাঁও উপজেলার মূল ধারার সাংবাদিকদের বুনিয়াদী সংগঠন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের বহুল প্রতীক্ষিত এ নির্বাচনকে কেন্দ্র করে মিডিয়া পাড়া ও উপজেলা প্রশাসন ও সচেতন মহলে ব্যাপক উৎসাহ - উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।

Tag
আরও খবর