বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

পঞ্চাশোর্ধ বয়সী ফজের আলী, জীবিকা নির্বাহে উঠছেন নারিকেল গাছে

পঞ্চাশোর্ধ বয়সী যশোরের অভয়নগরের শংকরপাশা (ফকিরপাড়া) এলাকার ডাব বিক্রেতা গাছি ফজের আলী, পঞ্চাশোর্ধ বয়সী গাছি ফজর আলী,  দীর্ঘ ৪০ বছর নারিকেল গাছে ওঠেন ডাব পাড়েন,আর ক্রয় করে বাজারে বিক্রয় করেন এটাই তার একমাত্র পেশা। তিনি বলেন রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের আমল থেকেই এই নারিকেল গাছে উঠে ডাব পাড়ি আর বিক্রয় করি বড়ই কষ্টের জীবন। বর্তমানে তার বয়স ৫৫ বছর। এপর্যন্ত তিনি তিনবার দুর্ঘটনার শিকার হয়েছেন, গাছ থেকে পডে আঘাত পেয়েছেন মেরুদন্ডের হাড়ে, তবুও এটাই তার পেশা, কি আর করবে!পরিবারে বর্তমানে মোট সদস্য সংখ্যা পাঁচ জন,এর উপরই নির্ভর করে চলতে হয় তার। বসতভিটা ছাড়া তার কোন জায়গা জমি নাই। সারাদিন গ্রামগঞ্জের বিভিন্ন স্থানে ভ্যান নিয়ে ঘুরে ঘুরে সন্ধান করেন, কার নারিকেল গাছে ডাব আছে, দরদাম করে সেই ডাব ক্রয় করে থাকেন, এরপর পাইকারি দামে নোওয়াপাড়া শহরে বিক্রয় করেন, তিনি আক্ষেপ করে বলেন দীর্ঘ ৪০ বছর যাবৎ জীবনের,ঝুঁকি নিয়ে বড় বড় নারিকেল গাছে উঠে ডাব পাড়ি, আর সেই সুমিষ্ট পানির ডাব মানুষ তৃপ্তি সহকারে পান করার সুযোগ পান আমাদের মত গাছিদের পরিশ্রমের কারণে। কিন্তু এপর্যন্ত কারও নিকট থেকে কোন প্রকার সাহায্য সহযোগিতা পাইনি।  অনেক খেজুর গাছিরা সাহায্য সহযোগিতা অনুপ্রেরণা পেয়ে থাকেন, অথচ আমাদের মতো ডাব পাড়া গাছিদের তেমনটা দেখা যায় না,তাই তাদের প্রতি সুদৃষ্টি দেওয়ার আশা পোষণ  করেন ঐ পরিশ্রমী  গাছি।

Tag
আরও খবর