দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

টেকনাফে দেড় লাখ পিস ইয়াবা জব্দ, রোহিঙ্গাসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা প্রায় দেড় লাখ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।


আটকরা হলেন- মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিদং জেলার মংডু থানার আশিক্কা পাড়ার সব্বির আহম্মদের ছেলে হারুন আমিন (১৯), ফেরাংপ্রু এলাকার আলী আকবরের ছেলে আসমত উল্লাহ (১৮) ও টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বরইতলী এলাকার নুর আলমের ছেলে সালামত উল্লাহ (২৪)।


র‌্যাব জানায়, আটকদের মধ্যে হারুন আমিন ও আসমত উল্লাহ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারা মিয়ানমার থেকে ইয়াবা এনে বিভিন্ন মাদক কারবারির কাছে বিক্রি করতেন।


আরও পড়ুন: ঝিনাইদহে ১০ পিস সোনার বারসহ পাচারকারী আটক


আবু সালাম চৌধুরী বলেন, ‘রোববার ভোরে বরইতলী এলাকায় সালামত উল্লাহর বাড়িতে মিয়ানমার থেকে আসা মাদকের একটি চালান মজুদের খবর পাওয়া যায়। পরে সেই বাড়িতে র‌্যাবের একটি দল অভিযান চালায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ৪-৫ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করা হয়। পরে সালামত উল্লাহর ঘরে তল্লাশি চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।’


আটক মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে

Tag
আরও খবর