দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

দিনাজপুরে চুক্তি থেকে মুক্তির দাবীতে পল্লী বিদ্যুত সমিতির মানববন্ধন কর্মসূচি


"চুক্তি থেকে মুক্তি চাই,নিয়মিত চাকুরী চাই" এই শ্লোগানকে সামনে রেখে ২দফা দাবী আদায়ের লক্ষ্যে  দিনাজপুরে পল্লী বিদ্যুৎ সমিতি ১ মানববন্ধন কর্ম সূচি অনুষ্ঠিত হয়েছে।
স্মার্ট ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা বিনির্মাণে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুত সমিতি (পিবিএস)কে একীভুতকরনসহ অভিন্ন  চাকুরী বিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক  ও অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিত করার দাবীতে দেশব্যাপী ৮০টি পল্লী বিদ্যুত সমিতির ৪০হাজার কর্মকর্তা কর্মচারীর সিদ্ধান্তক্রমে চলমান আন্দোলনের অংশ হিসেবে দিনাজপুরে সোমবার সকালে পল্লী বিদ্যুত সমিতি ১এর প্রধান কার্যালয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । 
মানব বন্ধন কর্মসূচিতে পল্লী বিদ্যুত সমিতি ১ সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত  লাইন শ্রমিক ,বিলিং সহকারী ও মিটার রিডার কাম মেসেঞ্জার কর্মচারীরা অংশগ্রহণ করে।মানববন্ধন কর্মসূচিতে লাইন শ্রমিক হুমায়ূন কবির ও রুস্তম আহম্মেদ বলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুত সমিতিকে একীভূত করে সকল বৈষম্য দুর করে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে।একই প্রতিষ্ঠানে দৈতনীতি পরিহার করতে হবে।একই কাজ করে কেন নিয়মিত কর্মচারীদের ন্যায় সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হবো।পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আগ্রাসী মনোভাবের কারনে আমরা আজ অবহেলিত নির্যাতীত ।কাজ করলে মজুরি ,কাজ না করলে মজুরি নাই।অসুস্থ,বিপদ আপদ হলেও আমাদের কোন ধরনের মার্সি নাই ।কাজ করলে টাকা পাবো না করলে নাই।অথচ নিয়মিতদের ন্যায় আমাদেরও কঠিন বরং বেশী পরিশ্রম করতে হয় অথচ সুযোগ সুবিধার বেলা আমরা বঞ্চিত।তাই আমাদের একটাই দাবী আর নয় চুক্তি,এবার চাই মুক্তি, নিয়মিত চাকুরি ।মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পক্ষে সভাপতি মোঃ আসাদ বলেন দীর্ঘদিন থেকে আমরা পল্লী বিদ্যুত সমিতিতে নিয়মিত কর্মচারীদের ন্যায় সকল দায়িত্ব পালন করে আসছি।অথচ আমাদের চাকুরী জীবনের শেষ পরিনতি শূন্য ।নিয়মিত অবসরে গেলে পেনসন ,ভাতা সবই পাবে কিন্তু আমরা কিছুই পাবো না।আজকে শক্তি সামর্থ্য আছে কাজ করছি মজুরি পাচ্ছি,কাজ নাই মজুরী নাই, তাহলে আমাদের ভবিষ্যত কি হবে? একই প্রতিষ্ঠানে একই দায়িত্ব পালন করে নিয়মিতরা আম খাবে আর আমরা অনিয়মিত বা চুক্তিভিত্তিকরা আঁটি চুষবো এটা হতে পারে না।সকল বৈষম্য দুর করে চাকুরি নিয়মিত করতে হবে এটাই দাবি এছাড়াও বক্তারা বলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আগ্রাসী মনোভাবের কারনে পল্লী বিদ্যুত সমিতির অনেক কর্মকর্তা,কর্মচারী নির্যাতনের শিকার হচ্ছে।এমনকি প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড দিনের পর দিন পল্লী বিদ্যুত সমিতিগুলোর উপর অন্যায়,নির্যাতন,নিপীড়ন,শোন চালিয়ে আসছে ।এছাড়া ও বক্তব্য রাখেন মোঃ মিজানুর রহমান,যাদু মিয়া,মোঃ মাসুম।বিলিং সহকারীদের মধ্যে বক্তব্য রাখেন তানজিলা তানজুম,তারানুয তাজবির ,মুনমুন আক্তার ।

উল্লিখত ৮০টি পল্লী বিদ্যুত সমিতিসমূহের ৪০হাজার কর্মকর্তা কর্মচারীর সিদ্ধান্তক্রমে প্রৌকশলী রাজন  কুমার দাস এজিএম(ইএন্ডসি) সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উল্লেখ করে বলেন যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো বা বিআরইবি)কতৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয়ের মাধ্যমে ভঙ্গুর বিতরন ব্যবস্থা ও অবকাঠামোগত নির্মাণ,প্রাতিষ্ঠানিক কাঠামোগত জটিলতা ও পলিসি প্রণয়নে অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার কারনে সাধারন গ্রাহক এর সুফল হতে বঞ্চিত হচ্ছে।ফলস্বরূপ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুত সমিতি সমুকে একীভূত করনসহ অভিন্ন চাকুরি বিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিত করনের দাবী ও পল্লী বিদ্যুত সমিতির  কর্মকর্তা কর্মচারীদের উপর নির্যাতন-নিপীড়ন,শোষন ও সকল বৈষম্য দুর করে ২দফা দাবী পুরনের না হওয়া পর্যন্ত বিদ্যুত সরবরাহ ও গ্রাহক সেবা চালু রেখে অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতি থাকবে বলে মানববন্ধনে জানানো হয় ।

Tag
আরও খবর