৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

দিনাজপুরে জেলা পুলিশের নামে ভুয়া ফেসবুক পেইজ ও আইডি খুলে প্রতারনার অভিযোগে গ্রেপ্তার ১


 সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনাজপুর জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ভুয়া ফেসবুক পেইজ ও আইডি খুলে এতিমখানা ও মাদ্রাসার নামে আর্থিক সহায়তা চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতারনার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)পুলিশ।

গতকাল রোববার দিনাজপুর শহরের বড়বন্দর যোগেন বাবুর মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।

গ্রেপ্তারকৃত যুবক হলো শহরের বড়বন্দর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে রবিউল ইসলাম রবি (২৫)।

সোমবার দুপুরে দিনাজপুর সদর সার্কেল কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন ।
এ সময় তিনি বলেন জেলা পুলিশের নামে ফেসবুক পেইজ খুলে এতিমখানা ও মাদ্রাসার নামে আর্থিক সহায়তা চেয়ে বিজ্ঞপ্তি দেন ঐ যুবক। বিষয়টি দৃষ্টিগোচর হলে সাইবার ক্রাইম ইউনিট ও ডিবি টিম নজরদারিতে রেখে আসামী সনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয় ।
  অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন আরো বলেন যে এ সময় আসামির মোবাইল চেক করে জেলা পুলিশসহ নারী ও ব্যবসা প্রতিষ্ঠানের নামে ১৫টি আইডি লগিং অবস্থায় পাওয়া যায় ।দিনাজপুরের বিশিষ্টজনপদের নামে আইডি খুলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ করে প্রতারনা করে আসছিল ।এর সাথে আর কেউ জড়িত কিনা সে বিষয়ে তদন্ত চলছে।সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সোহেল রানা উপস্থিত ছিলেন।
 

Tag
আরও খবর