লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

দুর্গাপুরে কমরেড অণিমা সিংহের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

বাংলাদেশের কৃষক আন্দোলনের অন্যতম বিপ্লবী নেতা, বিশিষ্ট নারী নেত্রী, ব্রিটিশ বিরোধী সংগ্রামী, মেহনতি মানুষের মুক্তি সংগ্রামের বিপ্লবী নেত্রী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড অণিমা সিংহের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা পালন করা হয়েছে।

সোমবার বিকেলে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হল রুমে বাংলাদেশ কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে এ স্মরনসভা হয়৷

স্মরণ সভায় বাংলাদেশ কৃষক সমিতি দূর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আঃ মালেক সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, মণি সিংহ ও অণিমা সিংহের একমাত্র সুযোগ্য সন্তান ডা. দিবালোক সিংহ। অন্যদের মাঝে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারন সম্পাদক রুপন কুমার সরকার, সদস্য শামছুল আলম খান, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নুরে আলম খান, আদিবাসী ইউনিয়ন নেত্রকোনা জেলা কমিটির সভাপতি নিরন্তর বনোয়ারি,উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনী কান্ত হাজং, নারী নেত্রী তাসলিমা বেগম প্রমুখ।

সভায় বক্তাগণ কমরেড অণিমা সিংহের আদর্শ ও চেতনা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে সকলের প্রতি আহ্বান জানান।

Tag