সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা

জয়পুরহাটে হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটে হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও একইসাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বৎসরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (০৩ জুলাই) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নুরুল ইসলাম এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, দিনাজপুর জেলার গোড়াঘাট উপজেলার রুপসী পাড়ার নজিবর রহমানের ছেলে 
আসাদুল, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রহমতপুর গ্রামের হাসানের ছেলে মজিবর রহমান, পাইকড় দরিয়া গ্রামের ছলিমুদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন, গোবিন্দপুর গ্রামের ফুলমিয়ার ছেলে আব্দুল হান্নান, একই গ্রামের মজিবর রহমান মাষ্টারের ছেলে আনিছুর, জোরা তেলখোর খাসপাড়া গ্রামের মৃত হেমায়েত ফকিরের ছেলে মোঃ কালাম, রেজাউলের ছেলে খায়রুল ইসলাম, শিয়ারা গোবিন্দপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে মোঃ বাবু, জোরা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মোঃ সোহেল, গোড়াঘাট উপজেলার রুপসী পাড়ার মোজাহার আলীর ছেলে মোর্শেদুল হাসান মশিউর ও জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর ধোপাপাড়া গ্রামের মোজাম উদ্দিনের ছেলে মোঃ আজিজুল। 

এর মধ্যে মোর্শেদুল হাসান মশিউর ও আজিজুল ছাড়া বাকি ৯জন পলাতক রয়েছেন।

আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাঁকড়া গ্রামের আবুল কাশেম মন্ডলের ছেলে আলী হাসান বাবু গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরগাছি আদর্শ মহাবিদ্যালের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি পাইকরদরিয়া গ্রামে বিভিন্ন স্টকের ব্যবসা করতেন। ২০০৯ সালের ১৭ জুন রাতে তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে কাঁকড়া ব্রীজের কাছে ব্যবসার টাকা আত্মসাতের উদ্দেশ্যে আসামীরা আলী হাসান বাবুকে গলায় পাটের রশি পেচিয়ে ও অস্ত্র দিয়ে জখম করে হত্যা করে লাশ নদীর মধ্যে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। 

এ ঘটনায় নিহতের বড়ভাই আবু বক্কর বাদী হয়ে পরের দিন পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন, জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত কৌসুলী এ্যাড.
মোঃ বদরুল ইসলাম দোহা।
আরও খবর