সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সিয়েরা লিওনে বাল্যবিয়ে নিষিদ্ধ হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 03-07-2024 08:30:57 am

সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো মঙ্গলবার দেশে বাল্যবিয়ে সংক্রান্ত একটি আইন নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন। দেশটিতে লাখ লাখ মেয়েকে ১৮ বছর বয়সের আগেই বিয়ে দেওয়া হয়ে থাকে। খবর এএফপি’র।


রাজধানী ফ্রিটাউনে নারীবাদী গ্রুপ এবং পশ্চিম আফ্রিকান ফার্স্ট লেডিস আয়োজিত একটি অনুষ্ঠানে বায়ো বলেন, ‘আমাদের নারীদের জন্য স্বাধীনতা এসেছে।’

সিয়েরা লিওনের পার্লামেন্ট গত মাসে আইনটি অনুমোদন করে একটি বিল পাস করেছে। এই আইনে বলা হয়েছে, ১৮ বছরের কম বয়সী মেয়েদেরকে বিয়ে দেওয়া বা বিয়ে করা আইনত দ-নীয় অপরাধ। এতে কমপক্ষে ১৫ বছরের জেল বা ২হাজার ডলারের বেশি জরিমানা হতে পারে।

বায়ো এই আইনকে ‘আফ্রিকাতে আশার আলোকবর্তিকা’ বলে অভিহিত করেছেন, যেখানে নারীদের নিজেদের ভবিষ্যত নির্ধারণ এবং বিশ্বকে অনুপ্রাণিত করার সুযোগ রয়েছে।

তিনি ‘আমাদের নিজেদের নারীদের বিরুদ্ধে সকল প্রকার সহিংসতা এবং অনৈতিকতা দূর করে’ সমতাকে ‘লালন’ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বেসরকারি সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’ দেশটির এমন ‘ঐতিহাসিক’ আইনের প্রশংসা করেছে।

ইউনিসেফের পরিসংখ্যান অনুযায়ী, ৯০ লাখ জনসংখ্যার দেশ সিয়েরা লিওনে ২০১৭ সালে ১৮ বছরের কম বয়সী বিবাহিত নারীর সংখ্যা ছিল ৮ লক্ষ। আবার এদের মধ্যে ৪ লক্ষ মেয়ের বয়স ১৫ বছরেরও কম ছিল।

সেভ দ্য চিলড্রেনের পরিচালক প্যাট্রিক অ্যানালোর মতে, বাল্যকালে বিয়ে হয়ে যাওয়া মেয়েরা আজীবন নানা ধরনের অসুবিধার সম্মুখীন হয়ে থাকে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তাদের ভবিষ্যতের শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ থেকে বঞ্চিত হওয়া।

অবশ্য, সাম্প্রতিক দশকগুলোতে বাল্যবিবাহের হার ধীরে ধীরে কমতে দেখা যাচ্ছে।


 

আরও খবর