নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ'সে স্থানীয়সহ ২ জনের মৃ'ত্যু

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধ'সে ২ জনের মৃ'ত্যু হয়েছে। যেখানে ক্যাম্পের ভেতরে বাস করা এক স্থানীয় বাসিন্দাও রয়েছে। 


বুধবার (০৩ জুলই) ভোররাতে উখিয়ার ৮ এবং ১১ নং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। ৮ ইস্ট এর বালুখালী জুমেরছড়ায় মারা যাওয়া ব্যক্তি স্থানীয় বলে জানা গেছে। তাৎক্ষণিক তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। 


বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন। 


তিনি বলেন, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১১ এবং ৮ নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ'সের ঘটনা ঘটেছে। এঘটনায় ২ জনের মৃ'ত্যু হয়েছে। 


এর আগে বুধবার (১৯ জুন) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধ'সের ঘটনায় ১০ জনের মৃ'ত্যু হয়। ক্যাম্প-১৪ তে ১জন, ক্যাম্প ১০ এ ৪ জন, ক্যাম্প ০৯ এ ৩ জন, ক্যাম্প ০৮ এ ১জন এবং ক্যাম্প-১ ডাব্লিউ তে ১জন মৃ'ত্যু'র ঘটনা ঘটে। যেখানে ২ জন বাংলাদেশি রয়েছে। 


গেলো এক সপ্তাহ ধরে কক্সবাজারে একটানা ভারি বৃষ্টিপাত হচ্ছে। একারণে রোহিঙ্গা ক্যাম্পগুলো পাহাড় ধ'সের ঝুঁ'কিতে রয়েছে। রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও কক্সবাজারের কিছু কিছু পাহাড়ি এলাকা ঝুঁ'কিতে রয়েছে বলে জানা গেছে। 


প্রায় ১২ লাখ রোহিঙ্গা, যাদের বেশিরভাগই ২০১৭ সালে মিয়ানমারের জান্তা বাহিনীর নৃশংসতার ভয়ে প্রাণ বাঁচাতে পালিয়ে এসে বাংলাদেশের কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে বসবাস করছে। যাদের অনেকেই ভূমিধসের ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাস করছেন।

Tag
আরও খবর