পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা

তাড়াইলে বিনামূল্যে বীজ ও সার পেলেন ৭০০ কৃষক


কিশোরগঞ্জের তাড়াইলে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করে উপজেলা কৃষি বিভাগ। এ উপলক্ষ্যে বুধবার (৩ জুলাই) বিকেল ৪ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজনে করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এর সভাপতিত্বে উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তারেক বিন মতিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আমন ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সুমন কুমার সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া।


এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালেব, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন ও উপজেলা কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


উপকারভোগী কৃষক জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামের আবদুল করিম ভুঁইয়া দৈনিক দেশচিত্রকে বলেন, বোরো ধানে ফলন খুবই ভালো হয়েছিল। এখন সেই জমিতে আমন ধানের চাষ করবো। বিনামূল্যে সার বীজ না পেলে আমাদের পক্ষে এভাবে জমিতে দু’বার ধানের আবাদ করা সম্ভব হতো না। আশা করছি আমনের আবাদও ভালো হবে।


উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।


উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সুমন কুমার সাহা স্বাগত বক্তব্যে বলেন, সাতটি ইউনিয়নের মোট ৭০০জন কৃষকের মাঝে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হল আজ। এর মধ্যে প্রত্যেক কৃষককে পাঁচ কেজি করে উচ্চ ফলনশীল আমন ধানের বীজ এবং ১০কেজি এমওপি ও ১০কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়েছে।

 

আরও খবর