যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

অবসরজনিত বিদায় ইন্সপেক্টর (সশস্ত্র) মোঃ আব্দুল মান্নান কে সংবর্ধনা প্রদান



নোয়াখালী জেলা পুলিশ লাইন্সের আরআই, ইন্সপেক্টর (সশস্ত্র) মোঃ আব্দুল মান্নান এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


মঙ্গলবার (০২ জুলাই  ) নোয়াখালী জেলা হতে সুদীর্ঘ কর্মজীবন শেষে চাকরি হতে অবসরগামী পুলিশ কর্মকর্তা, আরআই, ইন্সপেক্টর (সশস্ত্র) মোঃ আব্দুল মান্নান কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় সংবর্ধনা জানিয়েছেন নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি)  মোহাম্মদ আসাদুজ্জামান, বিপিএম, পিপিএম।


অবসরগামী বিদায়ী অতিথি অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কর্মজীবন শেষ করায় তাঁর ভূয়সী প্রশংসা করেন এবং শারীরিক সুস্থতাসহ সুখী-সুন্দর অবসর জীবন কামনা করেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার এবং বক্তাদের বক্তব্যে অবসরগামী বিদায়ী অতিথির ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। 

এসময় অবসর গ্রহণকারী পুলিশ কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান সহ আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন পুলিশ সুপার।


কর্মজীবন শেষে আবেগে আপ্লুত ইন্সপেক্টর (সশস্ত্র) মোঃ আব্দুল মান্নান পুলিশ সুপার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালীর অতিরিক্ত  পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্ ) মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান রাজিব পিপিএম-(বার) সহ বিভিন্ন ইন্সপেক্টরগণ ও বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ।

আরও খবর