নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

দুই দিনের সফরে কক্সবাজার আসছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

দুইদিনের সফরে কক্সবাজার আসছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আগামী ৪-৫ জুলাই এ দুই দিন কক্সবাজার সফর করবেন তিনি। এসময় প্রতিমন্ত্রীর স্ত্রী সন্তান তার সফরসঙ্গী হবেন।


বুধবার (৩ জুলাই) মন্ত্রীর একান্ত সচিব, উপসচিব মুহাম্মদ মুশফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এরপর সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন মন্ত্রী। সফরের প্রথম দিনে তিনি সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে কক্সবাজার সদরে উপস্থিতি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতাধীন “হার পাওয়ার" শীর্ষক প্রকল্প কর্তৃক কক্সবাজার জেলার নারী প্রশিক্ষণার্থীদের চলমান প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে যাবেন। সেখান হতে সাইমন বিচ রিসোর্টে নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট/ড্রাইভ টেস্ট করবেন এরপর সেখান থেকে কক্সবাজার জেলার ডাক বিভাগের প্রধান ডাকঘর পরিদর্শন করবেন। সেখান হতে হলিডে মোড় টেলিটক কাস্টমার কেয়ারের সার্বিক কার্যক্রম পরিদর্শন ও নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট/ড্রাইভ টেস্ট করবেন এবং বিটিসিএল টেলিফোন এক্সচেঞ্জ অফিস পরিদর্শন, মতবিনিময় ও নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট/ড্রাইভ টেস্ট করবেন।


এরপর কক্সবাজার সদর হতে মেরিন ড্রাইভ হয়ে ইনানি পর্যন্ত যাত্রা নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট/ড্রাইভ টেস্ট করবেন এবং ইনানি হতে মারমেইড বিচ রিসোর্টে নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট/ড্রাইভ টেস্ট ও নৈশভোজ সেরে সাইমন বিচ রিসোর্টে রাত্রি যাপন করবেন।


পরদিন শুক্রবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০ টায় সাইমন বিচ রিসোর্ট হতে কক্সবাজার রেলওয়ে স্টেশন যাবেন, যাত্রা পথে বিভিন্ন স্থানে নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট/ড্রাইভ টেস্ট করবেন। কক্সবাজার রেলওয়ে স্টেশন হতে “জেলা পর্যায়ে আইটি/হাই-টেক পার্ক স্থাপন (১২টি জেলায়)” শীর্ষক প্রকল্পের আওতায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি মৌজায় হাই-টেক পার্ক স্থাপনের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন ও নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট, ড্রাইভ টেস্ট করবেন। সেখান হতে কক্সবাজার সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স-এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 'ডিজিটাল সংযোগ স্থাপন' শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন “জয় সেট সেন্টার' নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন এবং নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট, ড্রাইভ টেস্ট করবেন। 


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 'ডিজিটাল সংযোগ স্থাপন' শীর্ষক প্রকল্পের আওতায় উচ্চ গতির ইন্টারনেট ব্রডব্যান্ড সংযোগ স্থাপনের চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে কক্সবাজার ডিসি কলেজ, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি ও পৌর প্রিপারেটরী হাই স্কুলে যাবেন। এরপর তিনি কক্সবাজার সার্কিট হাউজে যাবেন এবং জুমা'র নামাজ আদায় শেষে হোটেল ডি ওশেনিয়া,লেগুনা বিচ হোটেল এন্ড রিসোর্ট ও হোটেল সিলভার বে, হোটেল কক্স ভিউ, বিডব্লিউডিবি অফিস, কক্সবাজার ডিজিএফ আই অফিসে যাবেন এবং সেখানে বিটিসিএল কর্তৃক কক্সবাজার সদরস্থ বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগ সরেজমিনে পরিদর্শন এবং গ্রাহকদের সাথে সেবার মান বিষয়ে মতবিনিময় ও নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট, ড্রাইভ টেস্ট করবেন। 


এরপর তিনি একইদিন শুক্রবার সন্ধ্যা ৭টায় কক্সবাজার বিমানবন্দর হতে ইউএস বাংলা ফ্লাইটযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা কক্সবাজার ছেড়ে যাবেন।

Tag
আরও খবর