আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের ২ জন নিহত।

চুয়াডাঙ্গার আলোকদিয়ায় গভীর রাতে গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মেহেরপুরের ২ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় ট্রাকে থাকা ১৯টি গরুর মধ্যে ৭টি গরু ঘটনাস্থলে মারা গেছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আলোকদিয়া বিশ্বাস ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কবলে পড়া গরু বোঝাই ট্রাকের রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-চ ২২-০০০৮।

নিহতরা হলেন, মেহেরপুর জেলার রাইপুর গ্রামের লুৎফরের ছেলে আশরাফুল হক (৫০) ও মেহেরপুর বাসস্ট্যান্ড পাড়ার হারুন উর রশিদের ছেলে মনির হোসেন (৪৫)।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) নীরব হোসেন বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা গরুবোঝাই একটি ট্রাক মেহেরপুর যাচ্ছিলো। ট্রাকটি হেলপার চালাচ্ছিলো বলে প্রাথমিকভাবে জেনেছি। পথিমধ্যে চুয়াডাঙ্গার আলুকদিয়া তেল পাম্পের পাশে পৌছুলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে ভিতর ঢুকে পড়লে চালক ও হেলপার আটকা পড়েন। ট্রাকের উপরে থাকা গরু ব্যাবসায়ী আশরাফুল ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ইঞ্জিনের আংশিক কেটে জীবিত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. লিওন বলেন, হাসপাতালে আসার আগেই আশরাফুলের মৃত্যু হয়েছে। আহত ৩ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মনির হোসেন মারা যান। বাকি দুজন শঙ্কামুক্ত। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের সামনের আংশ কেটে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকে ১৯টি গরুর মধ্যে ৭টি গরু ঘটনাস্থলেই মারা গেছে।

Tag
আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

১৯ ঘন্টা ১০ মিনিট আগে