পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা

সম্ভাব্য বন্যা মোকাবিলায় তাড়াইল উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা



প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সম্ভাব্য বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করতে বেসামরিক প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। তারই সূত্র ধরে তাড়াইল উপজেলা প্রশাসন আগাম প্রস্তুতি সভা করেছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এর সভাপতিত্বে সম্ভাব্য বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন জানান, আগামী দিনে, সম্ভবত আগস্টে, দেশে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে-বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের এ পূর্বাভাসের ভিত্তিতে বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সকলকে সম্ভাব্য বন্যা ও এর প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানান, এর পাশাপাশি প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেন যে, আগস্ট মাসে সারা দেশে বন্যার আশঙ্কা রয়েছে। ওই সময় থেকে দেশে টানা বৃষ্টিপাতের পাশাপাশি প্রধান নদ-নদীগুলোর পানি বাড়ার প্রবণতা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাশতুরা আমিনা, উপজেলা প্রকৌশলী জাহিদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নুরজাহান বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক খান, উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএস আবু মোতালেব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাপ ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস রহমান সহ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। 

আরও খবর