নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

প্রযুক্তির সহায়তায় দেশে ২৫ হাজার নারী উদ্যোক্তা তৈরী করা হবে- কক্সবাজারে প্রতিমন্ত্রী পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রযুক্তির ক্ষেত্রে নারীদের ক্ষমতায়ন এবং কর্মসংস্থান নিশ্চিত করার জন্য 'হার পাওয়ার' প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যেখানে সারাদেশে ২৫ হাজার নারী উদ্যোক্তা তৈরি করা হবে। ৪ মাস প্রশিক্ষণ এবং ১ মাস ইন্টার্নশিপের পর প্রত্যেক নারীকে একটি করে ল্যাপটপ দেওয়া হচ্ছে।


বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে কক্সবাজার শহরের সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল কম্পিউটার ল্যাব কাম 'হার পাওয়ার' প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।


এসময় তিনি বলেন, আগামী ৫ বছরে সরকারের বর্তমান মেয়াদে সারাদেশে ১০ লক্ষ তরুণ তরুণীকে আইটি সেক্টরের জন্য তৈরি করা হবে।


হার পাওয়ার প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নিলুফা ইয়াছমিন জানান, কক্সবাজার জেলার ৩টি উপজেলায় ৩ পর্যায়ে ৫৬০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।


এই প্রকল্পের প্রশিক্ষণার্থীরা জানান, হার পাওয়ার প্রকল্পে প্রশিক্ষণের ফলে আইটি সেক্টরে দক্ষতার মাধ্যমে আয় করার সুযোগ সৃষ্টি হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানসহ অনেকে।

Tag
আরও খবর