নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সিনিয়র পররাষ্ট্র সচিব

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।


বৃহস্পতিবার (৪ জুলাই) ৮ সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগমন করেন তিনি।


সাথে ছিলেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব (দ্বিপাক্ষিক পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম, জাতিসংঘ অণুবিভাগের ফাইয়াজ মুর্শিদ কাজী, মহাপরিচালক (মিয়ানমার অণুবিভাগ) মিয়া মোহাম্মদ মাইনুল কবির, মো. জোবায়েদ হোসেন (পরিচালক পররাষ্ট্র সচিবের দপ্তর), সিনিয়র সহকারী সচিব (মিয়ানমার অণুবিভাগ) বিশ্বজিৎ দেবনাথ, সহকারী সচিব সাজ্জাদ হোসেন, পিও টু ডিজি জাকির হোসেন ও শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশনার মিজানুর রহমান।


এ সময় তারা রোহিঙ্গা ক্যাম্প-২০-এর এম-৩৯ ব্লকে অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) কর্তৃক পরিচালিত ইনোভ্যাশন ভ্যালি পরিদর্শন করেন। এ সময় আইওএম কর্তৃক নবনির্মিত রোহিঙ্গা শেল্টার পরিদর্শন করেন।


এরপর ক্যাম্প-১৮-এর এম-১২ ব্লকে অবস্থিত এনজিও সংস্থা স্কাস কর্তৃক পরিচালিত একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন। এ সময় ওই লার্নিং সেন্টারে অধ্যায়নরত রোহিঙ্গা শিশুদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং লার্নিং সেন্টারের শিক্ষাব্যবস্থা সম্পর্কে অবগত হন।


বেলা পৌনে ১২টার দিকে প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প-১৮-এম-১২ ব্লকে অবস্থিত ফায়ার সার্ভিসের নবনির্মিত ভবন পরিদর্শন করেন। এর পরে একে একে প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প-১২-এর এ-২ ব্লকে অবস্থিত ইউএনএইচসিআর কর্তৃক পরিচালিত প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শন করেন। পরে ঘুমধুম বিওপিসংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কে ফটোসেশনে অংশগ্রহণ করেন। দুপুর সোয়া একটা পর্যন্ত প্রতিনিধি দলটি কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে অবস্থিত এনজিও ফোরাম কর্তৃক পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম পরিদর্শন করেন।


পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি দুপুর দেড়টার দিকে কক্সবাজারের উদ্দেশে ক্যাম্প এলাকা ত্যাগ করেন।


Tag
আরও খবর