মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

রাষ্ট্রপতির সাথে খুবি উপাচার্যর সাক্ষাৎ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন। আজ ০৪ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১টায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে তিনি সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে ভাইস-চ্যান্সেলর খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে স্থানসহ সার্বিক অগ্রগতি তুলে ধরেন এবং উল্লিখিত তথ্যাবলী সংবলিত লিখিত ধারণাপত্র দেন। এ সময় রাষ্ট্রপতিকে ভাইস-চ্যান্সেলর ফুলেল শুভেচ্ছা জানান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট দেন উপহার দেন।

রাষ্ট্রপতি ভাইস-চ্যান্সেলরের বিভিন্ন কথা গুরুত্বসহকারে শুনে সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন। একই সাথে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন আয়োজনের মৌখিক সম্মতি জ্ঞাপন করেন।  

এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর