সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

কলকাতায় মুক্তি পেল ‘তুফান’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-07-2024 09:40:08 am

ঈদুল আজহায় দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা ‘তুফান’। মুক্তির তিন সপ্তাহ পেরিয়ে চতুর্থ সপ্তাহে পদার্পণ করছে সিনেমাটি। দেশের ১৩০টির মতো প্রেক্ষাগৃহে চলছে ‘তুফান’।


৫ জুলাই, শুক্রবার ভারতের কলকাতায় মুক্তি পেয়েছে সিনেমাটি।


পশ্চিমবঙ্গের সাউথ সিটি, স্টার থিয়েটার, লেক মলসহ ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘তুফান’। আলফা আই স্টুডিওজের প্রযোজনায় এই সিনেমা নির্মাণ করেছেন পরিচালক রায়হান রাফী। কেন্দ্রীয় চরিত্রে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা, চঞ্চল চৌধুরী ও কলকাতার মিমি চক্রবর্তী।


ভারতের প্রেক্ষাগৃহে সিনেমাটির মুক্তিকে ঘিরে ভারতীয় সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে ‘তুফান’। সিনেমাটি নিয়ে অভিনেতা শাকিব খানের সাক্ষাৎকার প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেসসহ ভারতের শীর্ষ সংবাদমাধ্যম। বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শও ঢাকার এই সিনেমা নিয়ে ফেসবুকে লেখালেখি করেছেন।


সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক হিসেবে রয়েছে ভারতের প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান এসভিএফ; ডিজিটাল পার্টনার চরকি। এদিকে সিনেমার প্রচারে অংশ নিতে গত বুধবার কলকাতায় গেছেন অভিনেতা শাকিব খান, প্রযোজক শাহরিয়ার শাকিল ও পরিচালক রায়হান রাফী।


৪ জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার সাউথ সিটি মলে সিনেমাটির কলকাতা প্রিমিয়ার হয়েছে। এতে এসভিএফের পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি, প্রযোজক শাকিল, পরিচালক রাফী, অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী মিমি চক্রবর্তী উপস্থিত ছিলেন।

আরও খবর
6ad59e7b04c9f-191026103715.webp
সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

৩ দিন ২৩ ঘন্টা ২৮ মিনিট আগে



6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

২২ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭৬ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৮১ দিন ২২ ঘন্টা ৩ মিনিট আগে