দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

জালিয়াপালং ইউনিয়ন সাংগঠনিক উত্তর শাখা যুবদলের সভাপতি হলেন শাহাব উদ্দিন!

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের জালিয়াপালং ইউনিয়ন সাংগঠনিক উত্তর শাখা যুবদলের (০৭) সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহাব উদ্দিন শাহ। উক্ত কমিটিকে আগামী দুই বছরের জন্য নেতৃত্ব দেবেন তিনি।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. ইউসুফ, সহ-সভাপতি হয়েছেন জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক হয়েছেন ছৈয়দ আলম, ১নং যুগ্ন সম্পাদক হয়েছেন মো. রুবেল পারভেজ, সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সোহেল এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহাব উদ্দিন।

৪ জুলাই (বৃহস্পতিবার) রাতে উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক এম সাইফুর রহমান সিকদার ও সদস্য সচিব খাইরুল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার জেলা শাখার সভাপতি এড. সৈয়দ আহমেদ উজ্জল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের নির্দেশক্রমে এই আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিয়েছেন।

সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় শাহাব উদ্দিন শাহ বলেন, প্রথমে মহান আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করছি। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার জেলা শাখার সভাপতি শাহাজাহান চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরীর প্রতি প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই।

এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার জেলা শাখার সভাপতি এড. সৈয়দ আহমেদ উজ্জল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান এবং উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক এম সাইফুর রহমান সিকদার ও সদস্য সচিব খাইরুল আমিনের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে জালিয়াপালং ইউনিয়ন সাংগঠনিক উত্তর শাখা যুবদলের সভাপতির দায়িত্ব দিয়েছেন আমি তাদের আস্থা অক্ষুণ্ণ রাখা এবং প্রতিদান দিতে যা দরকার তাই করব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, এছাড়াও যারা আমাকে রাজনৈতিক মাঠে আন্দোলন সংগ্রামে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, সুপরামর্শ দিয়েছেন, ফেসবুক ও মোবাইল ম্যাসেজ বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, যারা আমাকে উৎসাহ দিয়েছেন সকলের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। যারা জালিয়াপালং ইউনিয়ন সাংগঠনিক উত্তর শাখা যুবদলের কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেয়েছেন তাদের প্রতি রইল শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সঙ্গে আমি সকলের সহযোগিতা কামনা করছি যেন আগামি দিনে জালিয়াপালং ইউনিয়ন সাংগঠনিক উত্তর শাখা যুবদলকে একটি শক্তিশালী ও সুসংগঠিত যুবদল কমিটি গড়ে তুলতে পারি।

পরিশেষে আমি বলতে চাই আমার উপর অর্পিত দায়িত্ব আমি যেন আদর্শ ও নৈতিকতার সহিত পালন করতে পারি সেই জন্য আমি সকলের আবারো সহযোগিতা করে বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারণ্যের অহংকার বিএনপির আগামিদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সহ সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

Tag
আরও খবর