নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

মিয়ানমারে সংঘাত: এমন বিকট শব্দ আগে শোনেনি টেকনাফ সীমান্তের মানুষ

কক্সবাজারের টেকনাফ উপজেলা সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে রাতভর যুদ্ধ বিমানের হামলা-গোলাগুলি হয়েছে। এতে নির্ঘুম রাত কাটিয়েছে সীমান্তের মানুষ। মূলত মিয়ানমারে চলমান যুদ্ধে নিয়ন্ত্রণ হারিয়ে রাখাইন রাজ্যে ফের নিয়ন্ত্রণ নিতে জান্তা সরকার আরাকান আর্মির উপর এ বিমান হামলা চালায়।


গতকাল রাত ১২ টার পর থেকে সোমবার দুপুর পর্যন্ত ঘন্টা পর পরই ভারী গোলার বিকট শব্দ পাওয়া যাচ্ছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে যুদ্ধে তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এপারের সীমান্তজুড়ে আতঙ্ক দিন দিন বাড়ছে। যার ফলে সীমান্তে ফের অনুপ্রবেশের শঙ্কা রয়েছে।


সীমান্তের বাসিন্দারা বলছে, মিয়ানমারে চলমান টানা কয়েকমাস চলমান যুদ্ধে সীমান্তের বসবাসকারীদের মাঝে আতঙ্কে দিন কাটছে। বিশেষ গতকাল রাত থেকে ব্যাপক গোলার বিকট শব্দ আমাদের বাড়িঘর কেঁপে ওঠে। এমন আওয়াজ আগে কখনো পাওয়া যায়নি। এদিকে, নিরপাত্তার কারণে সীমান্ত মানুষদের সর্তক থাকতে বলা হয়েছে। 


পৌরসভার সীমান্তের বসবাসকারী জালিয়া পাড়ার বাসিন্দা নুর হোসেন। তিনি বলেন, 'ওপারে টানা কয়েকমাসে চলমান যুদ্ধে এপারে সীমান্ত মানুষের আতঙ্ক বাড়ছে দিন দিন। গতকাল মিয়ানমারের রাতভর যুদ্ধ বিমানের হামলা চলছে। যার কারণে আমাদের বাড়িঘরের দরজা-জানালা কাঁপছে। এসময় ভয়ে আমরা পরিবারের লোকজন নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ি। এমন বিকট শব্দ আগে কখনো শুনিনি। যার কারণে ভয়ে নির্ঘুম রাত কেটেছে।' 


টেকনাফের স্থানীয় সাংবাদিক আব্দুর রহমান বলেন, এরকম বিস্ফোরণের শব্দ আগে কখনো শুনিনি। সারারাত ভয়ে নির্ঘুম রাত কাটিয়েছি। খুব ভয়াবহ পরিস্থিতি। 


এ বিষয়ে টেকনাফ-২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘আজকেও সীমান্তের বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। তবে সেটি মিয়ানমারের ভেতরে। তবে নতুন করে যাতে কেউ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য আমরা সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছি। পাশাপাশি সীমান্তে বসবাসকারী লোকজনকে জরুরি কাজ ছাড়া সীমান্তে ঘুরাঘুরি না করতে নিষেধ করা হয়েছে।’ 


স্থানীয়রা জানায়, রোববার ভোর রাত থেকে সোমবার সকাল থেকে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা, পৌরসভা, সদর, সাবরাং ও সেন্টমার্টিন ইউনিয়নের সীমান্তে ভারী গোলার শব্দ পাওয়া গেছে। 


শাহপরীর দ্বীপ জেটি ঘাটের দোকানি মোহাম্মদ সেলিম বলেন, ‘সকালেও মিয়ানমারের বিকট গোলার বিকট শব্দ পাওয়া গেছে। পাশাপাশি টেকনাফ-সেন্টমার্টিনে মানুষ সাবধানে চলাচল করছে।' 


এদিকে মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে যুদ্ধে রাখাইনের মংডু শহরের টাউনশিপ ছাড়া বাকি গ্রামে হেলিকপ্টার দিয়ে হামলা চালায়। ফলে কয়েক দিন ধরে এসব এলাকার প্রায় চার হাজার লোক বাড়িঘর ছেড়ে সীমান্তবর্তী গ্রামে এসে আশ্রয় নিয়েছেন। তারা সুযোগ বুঝে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষা করছে বলে জানা গেছে। 


টেকনাফ শাহপরীর দ্বীপ ৯ নম্বর ওর্য়াডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ‘রাতে সীমান্তে ভারী গোলার শব্দ পাওয়া গেছে। সকালে কিছুটা শব্দ কমেছে। আমরা বিজিবির সহায়তায় সীমান্তের লোকজনকে জরুরি কাজ ছাড়া অযথা সীমান্তে ঘুরাঘুরি না করতে নিষেধ করেছি।’

Tag
আরও খবর