ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

প্রশ্নফাঁস নিয়ে যা বললেন পিএসসি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 09-07-2024 01:13:48 am

বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পিএসসির দুজন উপ-পরিচালকসহ ১৭ জনকে গ্রেফতার করেছে সিআইডি। এরইমধ্যে তাদের ছবিও প্রকাশ করা হয়েছে। প্রশ্নফাঁসের এ ঘটনায় বিতর্কের মুখে পড়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।  


বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। সোমবার সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে বলেন, পিএসসি সাধারণ চাকরিপ্রার্থীদের আস্থার জায়গা। এ প্রতিষ্ঠান যেমন রাষ্ট্রের, তেমনি সাধারণ মানুষেরও। এ প্রতিষ্ঠান বিতর্কিত করার চেষ্টা করা হলে চাকরিপ্রার্থীরাই ক্ষতিগ্রস্ত হবেন।


প্রশ্নফাঁস নিয়ে পিএসসি কী পদক্ষেপ নেবে, জানতে চাইলে তিনি বলেন, যেহেতু একটি অভিযোগ উঠেছে, সেহেতু আমরা বিষয়টি তদন্ত করবো। এজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি যে প্রতিবেদন দেবে, সেটার আলোকে ব্যবস্থা নেয়া হবে।


গতকাল রোববার (৭ জুলাই) বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরে পিএসসির প্রশ্নফাঁস নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। তাতে বলা হয়, এক যুগেরও বেশি সময় ধরে বিসিএসের প্রিলিমিনারি, লিখিত পরীক্ষা প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিসহ গুরুত্বপূর্ণ প্রায় সব সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করেছে একটি চক্র। সেখানে সবাই পিএসসির সাবেক-বর্তমান কর্মকর্তা ও কর্মচারী।

আরও খবর