বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

প্রশ্নফাঁসে জড়িত কাউকে ছাড় নয়: পিএসসি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 09-07-2024 08:35:23 am

প্রশ্নফাঁসের ঘটনায় যাদের নাম উঠে এসেছে, তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রস্তুত বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।


তিনি বলেন, যে অপরাধ করার অভিযোগ উঠেছে, তা যদি প্রমাণ হয়; তাহলে পিএসসির এখতিয়ারে আছে—এমন সব ধরনের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত। এক্ষেত্রে আমরা কাউকে ছাড় দেবো না।


মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে পিএসসি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন।


একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনে ১২ বছর ধরে বিসিএসে ও অন্যান্য পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। এখন সব পরীক্ষার প্রশ্নফাঁসের বিষয়গুলো তদন্ত করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সোহরাব হোসাইন বলেন, ‘টিভিতে প্রচারিত ওই প্রতিবেদনের পুরোটা আমরা তদন্ত কমিটিকে দিয়েছি। তারা সবটা নিয়েই তদন্ত করবে।’


‘তারপরও একটা বিষয় থাকে যখন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেটা তাৎক্ষণিক যদি সামনে আসে; তাহলে ব্যবস্থা নেওয়া সহজ হয়। কিন্তু ১২ বছর ধরে যেসব পরীক্ষা হয়েছে, সেগুলো নিয়ে তখন একটি অভিযোগও আসেনি। এখন এতদিন পর সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। আমি এটুকু আশ্বস্ত করতে পারি, আমাদের তদন্তের মধ্যে সব বিষয়গুলো থাকবে।’

আরও খবর