দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

যশোরের অভয়নগরে সোহেল মোল্লা(৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১.৩০ মিনিটের সময় উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামে দক্ষিণ মোল্লাপাড়া জামে মসজিদের সামনে  এ ঘটনা ঘটেছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে  পুড়াখালি গ্রামের সোহেল মোল্লা আজ দুপুরে সুপারি গাছ কাটতে গেলে ওই সুপারি গাছে বিদ্যুৎতায়িত হয়ে তিনি ঘটনা স্থানেই মৃত্যুবরণ করেন। নিহত সোহেল পুড়াখালী গ্রামের মৃত ওমর মোল্লার ছেলে। এবিষয়ে অভয়নগর থানার পাথালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমান বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিলাম, বিষয়টি খুবই দুঃখ জনক। ঘটনা তদন্ত করা হচ্ছে, তদন্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

এলাকাবাসী জানান,  পুড়াখালি দক্ষিণ মোল্লাপাড়া জামে মসজিদের নিকটে একটি মৃত সুপারি গাছ ক্রয় করে ঘাড় বাধিয়ে টানার সময় সুপারি গাছের মাথা বৈদ্যুতিক তারে পড়লে  সঙ্গে সঙ্গে সোহেল  মোল্লা বিদ্যুৎকৃষ্ট হয়ে কটনস্থলে মারা যান সে সময় মসজিদে মুসল্লিরা যোহোরের নামাজ আদায় করছিলেন। 

অন্যদিকে সোহেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত সোহেলের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। ঘটনার পর থেকে সোহেলের বাড়িতে দলে দলে শোকাহত মানুষ তাকে দেখার উদ্দেশ্যে এবং ঘটনা জানতে ভিড় করছেন। 

Tag
আরও খবর