চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিষপানে আত্মহত্যা




নোয়াখালীর কোম্পানীগঞ্জে পিতা থেকে বসত বাড়ির জায়গা রেজিট্রি চেয়ে না পেয়ে এক নারী বিষপানে আত্মহত্যা
করেছে। 



নিহত রহিমা খাতুন (৪০) উপজেলার চরফকিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কড়ইতলা এলাকার মো. শহীদুল্লার স্ত্রী।

শনিবার (৫ নভেম্বর ) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিষপান করে আত্মহত্যা করে ওই নারী।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. ইউছুফ জানান, নিহত রহিমা তার বাবার বাড়ির পাশে বাবার মালিকানাধীন জায়গার উপর একটি বাড়ি করে বসবাস করে আসছে।

একপর্যায়ে সে বাবা জীবিত থাকাকালীন ওই বাড়ির জায়গা বাবার কাছে থেকে তার নামে রেজিট্রি করে দেয়ার দাবি করে।
এ নিয়ে সামাজিক ভাবে একটি বৈঠকে বসে তারা।
জায়গা রেজিস্ট্রি না পেয়ে বাবার ওপর অভিমান করে অথবা হতাশা থেকে বিষপানে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওইদিন বাড়িতে তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজির একপর্যায়ে পার্শ্ববর্তী একটি বাড়ির সামনে রাস্তার উপর মুমূর্ষু অবস্থায় মাটিতে মাকে পড়ে থাকতে দেখে তার ছেলে।
সেখান থেকে নিহতের স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। খবর পেয়ে পুলিশ গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
আরও খবর