কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

প্রকাশ্যে গাঁজা-অ্যালকোহল সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদন্ড

প্রকাশ্যে গাঁজা-অ্যালকোহল সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদন্ড



প্রকাশ্যে গাঁজা-অ্যালকোহল সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদন্ড


 রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


সাজা প্রাপ্তরা হলেন, সদর উপজেলার উত্তর ফকিরপুর গ্রামের বড় মিয়া বাড়ির মৃত আবুল কালামের ছেলে আবু হাসান মোহাম্মদ মাসুম ওরফে ফরহাদ (৫০) ও বানাবাড়িয়া গ্রামের শহীদুল্লার ছেলে মো. মোরসালিন হাসান ওরফে রাফিদ (২৪)।


বুধবার (১০ জুলাই) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (উপরিদর্শক) তাজবীর আহাম্মদ। এর আগে, গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার উত্তর ফকিরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।


জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর ফকিরপুর এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে প্রকাশ্যে অ্যালকোহল ও গাঁজা সেবনের করায় দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর আসামিদের দুই দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।  একই সাথে উভয় আসামিকে একশত টাকা করে অর্থদন্ড করে।


উপরিদর্শক তাজবীর আহাম্মদ বলেন,অপরাধ স্বীকার করায় দুই আসামিকে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

পরে তাদের কারাগারে পাঠানো হয়।  

আরও খবর







6b0053be77432-201126080550.webp
আইসিসির শাস্তি পেলো হৃদয়

৯ ঘন্টা ৪১ মিনিট আগে