বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

"মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পাবিপ্রবিতে"



মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক  শিরোনামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আজ  শনিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-২ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ড. নাসরিন আহমাদ। 


মুক্তিযুদ্ধের স্মৃতিচারনমূলক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিভাগের অধ্যাপক ড. শামীমা নাসরিন।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলো বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, প্রক্টর, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

 


প্রধান অতিথির বক্তব্যে ড. নাসরিন আহমাদ বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি জন যুদ্ধ ছিলো। গুটি মানুষ এদেশের মুক্তিযুদ্ধে রাজাকার, আলবদর ছিলেন। এই গুটি কয়েক মানুষ ছাড়া মুক্তিযুদ্ধে প্রত্যেকটি মানুষের অবদান আছে। এই কারণে মুক্তিযুদ্ধ নিয়ে এদেশের প্রতিটি মানুষের কোন না কোন গল্প আছে। 

তারপর তিনি এক এক করে একাত্তরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন। 


সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, আজকের এই অনুষ্ঠান আমাদের শিক্ষার্থীদের জন্য। আমরা চাই শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের গল্পগুলো জানুক, মুক্তিযুদ্ধকে তারা অনুভব করুক। মুক্তিযুদ্ধ আমাদের প্রেরণা। এই প্রেরণাকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।  


মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন।

আরও খবর