ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: একজনের এক মাসের কারাদণ্ড, ৪টি যানবাহন জব্দ জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে রথযাত্রা । জুলাই শহিদ দিবস কেবল শোকের দিন নয়; এটি আত্মশুদ্ধি এবং নতুন অঙ্গীকারেরও দিন : ইউএনও শাহ্ মো. জুবায়ের আশাশুনিতে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা নিয়ামতপুর উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি মহোদয়কে সংবর্ধনা শ্যামনগরে রথযাত্রা উৎসব পালিত কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক মুহাম্মদ কায়সার হামিদ আহত চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় বসতঘর পুড়িয়ে ছাই করল একদল যুবক লাখাইয়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা। কুলিয়ারচরের দক্ষিণ সালুয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্ক ফোর্সের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রায়পুর উপজেলার টেকসই উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত দৌলতদিয়া কৃষক দলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

জনগণের দৃষ্টি সরাতে সরকার বিভিন্ন ইস্যু তৈরি করছে: রিজভী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-07-2024 03:24:59 am

দেশবিরোধী চুক্তি থেকে জনগণের দৃষ্টি সরাতেই সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতের সঙ্গে রেল করিডোর-সমঝোতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। ট্রেনে করে সামরিক সরঞ্জাম বহন করবে ভারত সরকার। পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে মোকাবিলা করতে ভারত বাংলাদেশকে ব্যবহার করবে তারা।


১০ জুলাই, বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।


রিজভী বলেন, প্রতিবেশী দেশ তাদের রাজনৈতিক সংকট মোকাবিলা করার জন্য বাংলাদেশের জমিনকে ব্যবহার করতে চাচ্ছে। বাংলাদেশকে একটি চিরস্থায়ী আন্তর্জাতিক চক্রান্তে ফেলে দেওয়ার প্রচেষ্টা তারা হাতে নিয়েছে। এ কারণে আমরা দেখতে পাচ্ছি সরকার জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিচ্ছে, নিজেদের অপকর্ম ঢাকার জন্য, দেশবিরোধী চুক্তি করার জন্য। তাই কখনো আমরা দেখছি আজিজকাণ্ড, কখনো দেখছি বেনজীরকাণ্ড, কখনো দেখছি পিএসসির ড্রাইভারকাণ্ড, কখনো দেখছি মতিউরকাণ্ড- একের পর এক কাণ্ড আমরা দেখতে পাচ্ছি।


প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, বেনজীর-আজিজসহ অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন, সেগুলো আপনি দেখেন না? একজন পিয়ন কী করে ৬০ কোটি টাকার মালিক হন? একজন ড্রাইভার যদি ১০০ কোটি টাকার মালিক হন সেটা কি আপনার সরকার জানবে না?


তিনি বলেন, সরকার বিএনপি চেয়ারপারসনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার নানা ধরনের ষড়যন্ত্র করছে। খালেদা জিয়া কখনো কোনো স্বৈরাচারের কাছে আপস করেননি। তার জনপ্রিয়তাই একজনের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে।


মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিমের পরিচালনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সিরাজ হোসেন, ছাত্রদলের সাবেক সহসভাপতি তারেক উজ জামান তারেক, ছাত্রদল নেতা সাহাবুদ্দিন ইমন, মো. সাব্বির, ডা. পিয়াস, শাহ পরান, মিরাজ হোসেন, আশরাফুল আসাদ, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি, একেএম ওয়াজ, কবির উদ্দিন মাস্টার, জহিরুল ইসলাম বাসার, মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম ও সদস্য সচিব কেএম সোহেল রানা, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির ও সদস্য সচিব মো. বাকিবিল্লাহ, কেন্দ্রীয় সদস্য হাজী আনোয়ার হোসেন, ফজলে কাদের সোহেল, মো. জাহিদুল আলম মিলন, বরিশাল উত্তর জেলার সদস্য সচিব জাকির হোসেন তালুকদারসহ নেতৃবৃন্দ।

আরও খবর


6a4f625fd1d6d-090726025703.webp
নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী

৭ দিন ১৯ ঘন্টা ৩৭ মিনিট আগে






6a4b759b711d4-060726033003.webp
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ

১০ দিন ১৯ ঘন্টা ৪ মিনিট আগে