রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই

চৌদ্দগ্রামে হত্যারমামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতা।

চৌদ্দগ্রামে হত্যারমামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতা।


কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগ নেতা জামাল উদ্দিন ওরফে বাক্কা জামাল হত্যামামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোশাররফ হোসনেক গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলার বায়োজিদ বোস্তামীর একটি আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। মোশাররফ হোসেন আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের মৃত ইসমাইল ভেন্ডারের ছেলে। বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।

মামলা সূত্রে জানা গেছে, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় ২০১৬ সালের ৮ জানুয়ারি রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া রাস্তার মাথায় আলকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল উদ্দিন ওরফে বাক্কা জামালকে ডেকে নিয়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা ইসমাইল হোসেন বাচ্চুসহ ২১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়। চলতি বছরের ১২ মে কুমিল্লার আদালত আসামী মোশাররফ হোসেনকে যাবজ্জীবন এবং সেই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান বলেন, ‘র‌্যাব-১১ এবং র‌্যাব-৭ এর যৌথ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোশাররফ হোসেনকে চট্টগ্রামের বায়োজিদ বোস্তামীর অনন্যা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়’।

আরও খবর