নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

চৌফলদন্ডীতে পরকীয়া প্রেমে বাঁধা, যুবকের হাত কেটে নিল দুষ্কৃতকারীরা

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে পরকীয়া প্রেমের প্রতিবাদ ও বাঁধা দেয়ায় আমান উল্লাহ আমান (৩১) নামের এক লিবিয়া প্রবাসী যুবকের হাত কেটে নিয়েছে ২-৩ জনের এক দুষ্কৃতকারী দল। স্থানীয় সৈয়দ হোসেনের নেতৃত্বেে এ হামলা হয় বলে জানা যায়।


১০ জুলাই (বুধবার) রাত ১০ টায় এ লোমহর্ষক ঘটনাটি ঘটে ইউনিয়নের মধ্যম রাখাইন পাড়া মাঝের বাজার এলাকায়।


ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। তবে অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে পুলিশ । 


আহত আমান উল্লাহ আমান পশ্চিম পাড়া এলাকার মৃত ছৈয়দ আহমেদের ছেলে। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 


প্রত্যক্ষদর্শীরা জানান, আহত আমান উল্লাহ আমানের মেজ ভাই শফি আলমের স্ত্রী রোকসানা বেগমের সঙ্গে চায়ের দোকানদার ঘাতক সৈয়দ হোসেনের ৬ বছর ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে আহত আমানুল করিম তাকে পরকীয়া প্রেমে বাঁধা প্রদান করেন, এ সময় ক্ষিপ্ত হয়ে সৈয়দ হোসেনের নেতৃত্বে আরো ২/৩ জন দুষ্কৃতকারী প্রবাসী আমান উল্লাহ আমানকে বেধড়ক মারধর করে, একই সাথে শরীরের থেকে একটি হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে।


পরে আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। আমানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 


স্থানীয়রা জানান, সৈয়দ হোসেনের সঙ্গে রোকসানা বেগমের পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে ওয়ার্ড মেম্বার শাহজাহানের কাছে কয়েকবার সালিশি বৈঠকও হয়েছিল এবং শপথনামা নিয়েছিল অবৈধ সম্পর্ক না রাখার শর্তে। কিন্তু তাও না মেনে যোগাযোগ রাখায় প্রতিবাদ করেন আমান উল্লাহ আমান। 


ঘাতক ছৈয়দ হোসেনে একই এলাকার ছৈয়দ করিমের ছেলে। 


আহতের ভাই শফি আলম দাবি করেন, এ ঘটনায় সৈয়দ হোসেনের ছেলেসহ আরো কয়েকজন জড়িত ছিল। ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান শফি আলম। 


ঘটনার পর থেকে পলাতক রয়েছে ঘাতক সৈয়দ হোসেন ও তার ছেলে। 


স্থানীয় ওয়ার্ড মেম্বার শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের পরকীয়া প্রেমের সম্পর্কে বিষয়টি পরিবার থেকে জানানো হলে ৫/৬ বার সালিশি বৈঠকে বসে পরকীয়া প্রেম না রাখার শর্তে মুচলেকা নেয়া হয়েছিল। তারপরও সৈয়দ হোসেন রোকসানা বেগমের সঙ্গে যোগাযোগ রাখছিল। মোবাইলে তথ্য প্রযুক্তির সহায়তায় যোগাযোগের প্রমাণ মেলে। 


মামলা দায়ের করলে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত মসিউর রহমান।


খবর পেয়ে ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে বলেও জানান এ কর্মকর্তা।

Tag
আরও খবর