নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

প্রতীক পাওয়ার পরপরই প্রচারণায় নেমেছেন রাজাপালং ইউ.পি'র উপনির্বাচনের প্রার্থীরা।

আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া উখিয়া সদর রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে মোট প্রার্থী ৫ জন।


প্রার্থীরা হলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ কামাল চৌধুরীর পুত্র সাদমান জামি চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য হুমায়ুন কবির চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাকটর, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মকবুল হোসাইন মিথুন, উখিয়া সদরের ব্যবসায়ী আব্দুল মালেক চৌধুরী। 


৫ প্রার্থীর মধ্যে ১১ জুলাই প্রতীক বরাদ্দের দিন প্রতীক পেয়েছেন ৪ প্রার্থী। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাদমান জামি চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে হুমায়ুন কবির চৌধুরীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন জেলা নির্বাচন অফিসার। পরবর্তীতে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পান হুমায়ুন কবির চৌধুরী।


প্রার্থীদের মধ্যে সাদমান জামি চৌধুরী চমশা প্রতীক, হুমায়ুন কবির চৌধুরী আনারস প্রতীক, ফরিদুল আলম কন্ট্রাকটর মোটরসাইকেল প্রতীক, মকবুল হোসাইন মিথুন ঘোড়া প্রতীক, আব্দুল মালেক চৌধুরী টেলিফোন প্রতীক পেয়েছেন। 


প্রতীক পাওয়ার পর থেকেই শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। তবে টেলিফোন প্রতীকের আব্দুল মালেক চৌধুরীর তেমন কোন প্রচারণা লক্ষ করা যায় নি। সম্পর্কে তিনি আনারস প্রতীকের হুমায়ুন কবির চৌধুরীর চাচা। অপর দুই প্রার্থী ফরিদুল আলম কন্ট্রাকটর ও মকবুল হোসাইন মিথুন আপন চাচাতো ভাই।


নির্বাচনে অনেক প্রার্থী থাকলেও রাজাপালং এ সবসময় ক্ষমতার লড়াই চলে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম চৌধুরী প্রকাশ ঠান্ডা মিয়ার পরিবার ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর পরিবারের মধ্যে। প্রার্থীদের মধ্যে হুমায়ুন কবির চৌধুরী মরহুম নুরুল ইসলাম চৌধুরীর সন্তান এবং সাদমান জামি চৌধুরী শাহজাহান চৌধুরীর ভাতিজা।


তবে অতীতের সকল ইতিহাস ভেঙে দিয়ে দুই পরিবারের বাইরের কেউ চেয়ারে বসতে পারবে কি না, তা দেখতে অপেক্ষা করতে হবে ২৭ জুলাই অর্থাৎ নির্বাচনের দিন পর্যন্ত।


উল্লেখ্য রাজাপালং ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলে ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়।

Tag
আরও খবর