মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

কোটা আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে বিক্ষোভ ও মশাল মিছিল


বশেমুরবিপ্রবি প্রতিনিধি :

কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে পুলিশের ন্যক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও মশাল মিছিল করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। সন্ধ্যায় মশাল জ্বালিয়ে মশাল মিছিল করেন তারা। এছাড়া কোটা সংস্কারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগানও দিতে থাকেন তারা।


শুক্রবার (১২ জুলাই) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের লিপুজ ক্যান্টিন থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মূল ফটকের সামনে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা সেখানে অবস্থান কর্মসূচি নেন।


মূল ফটকের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা সারাদেশে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এরপর সন্ধ্যা ৭.৩০ এর দিকে ক্যাম্পাসে মশাল মিছিল এর আয়োজন করে আন্দোলনরত শিক্ষার্থীরা।


গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই)  শিক্ষার্থীরা যখন কোটা প্রথার যৌক্তিক সংস্কারের পক্ষে আন্দোলন শুরু করেন তখন আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে পুলিশ অতর্কিত হামলা চালায়। হামলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত হন।

Tag
আরও খবর