ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

ঈশ্বরগঞ্জে ফুট ব্রীজের পাটাতন ভেঙ্গে ৪ ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন


ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের সাহেবনগর গ্রামে কাঁচামাটিয়া নদীর ওপর নির্মিত ফুট ব্রীজের পাটাতন বিধ্বস্ত হওয়ায় উপজেলার ৪টি ইউনিয়নের জনসাধারণের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোহাগী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদির ভূঞা শুক্রবার বিকেল ৫টার দিকে এই ফুট ব্র্রীজটি বিধ্বস্ত হওয়ার কথা নিশ্চিত করেন। ব্রীজ সংলগ্ন সাহেবনগর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (৩৫) জানান, একটি শ্যালো ইঞ্জিন চালিত লরি পার হওয়ার সাথে সাথে ব্রীজের উত্তর পাশের পাটাতনটি বিধ্বস্ত হয়।

উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোস্তফা ফকির জানান, ১৯৯৯ সালে জন দুর্ভোগ লাঘবের জন্য বাঁশের সাঁকোর পরিবর্তে স্বল্প মূল্যে কাঁচামাটিয়া নদীর ওপর ৭৫ মিটার দীর্ঘ ঐ সেতুটি নির্মাণ করা হয়। এসব ফুটব্রীজের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষেধ। তাই ভারী যানবাহন পার হওয়ার কারণে এই পাটাতন বিধ্বস্তের ঘটনা ঘটতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, বিষয়টি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। সোহাগী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদির ভূঞা জানান, এই ফুটব্রীজের উপর দিয়ে সোহাগী, সরিষা, জাটিয়া ও ঈশ্বরগঞ্জ সদর এই চার ইউনিয়নের বাসিন্দারা নিয়মিত যাতায়তসহ তাদের উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করে থাকেন। অবিলম্বে ব্রীজটি সংস্কার করা প্রয়োজন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তার জানান, এ ধরনের নির্মিত ফুটব্রীজ গুলো খুবই ঝুকিপূর্ণ। উপজেলায় ঝুঁকিপূর্ণ এসব ব্রীজের তালিকা করে অবিলম্বে টেকসই ব্রীজ নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হবে। সাহেবনগর গ্রামে কাঁচামাটিয়া নদীর ওপর বিধ্বস্ত হওয়া ব্রীজের ছবি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। সড়ক যোগাযোগ স্বাভাবিক করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 


আরও খবর





deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ১৬ ঘন্টা ২৯ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

২ দিন ৭ ঘন্টা ১১ মিনিট আগে