জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক দেশ গঠনে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের যে রাজনীতি প্রধানমন্ত্রী শুরু করেছেন, তা সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে - উলিপুরে যুবদলের আলোচনা সভায় নেতৃবৃন্দ আজ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদত বার্ষিকী খোলপেটুয়া নদীর ভাঙনে ৩০০ ফুট বেড়িবাঁধ বিলীন দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাঠের সেতু ভেঙে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ



নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের ১০ গ্রামের মানুষের দুর্ভোগ কমাতে যোগাযোগের জন্য গত বছর জরিয়াল ঘাটে চারাল কাটা নদীর উপর নির্মান করা হয়েছিল কাঠের ব্রিজ। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাত ও উজানের পানির চাপে সেতুর মাঝের  অংশ ভেঙে পড়েছে। এতে যাতায়াতে দুর্ভোগে পড়েছেন দুই পাড়ের হাজারো মানুষ। 




জানা যায়, বাহাগিলী ইউপি চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে এলাকাবাসীর সহযোগীতায় সাড়ে পাঁচ লাখ টাকা ব্যয়ে জরিয়াল ঘাটে কাঠের ব্রিজটি নির্মান করা হয়েছিল। 



স্থানীয়রা জানা, বাহাগিলী ইউনিয়নের মাঝামাঝি চারাল কাটা নদী বয়ে যাওয়ায় নদীর উত্তর পাড়ে তিন ওয়ার্ড, পরিষদ,স্কুলসহ উপজেলা হওয়ায় দক্ষিণ পাড়ের  বাকী ৬ ওয়ার্ড, নিতাই ইউনিয়ন কিছু অংশ ও বাড়ীমুধুপুরসহ দশ গ্রামের হাজারো মানুষ ভোগান্তিতে পড়েছে। 


স্থানীয় বাসিন্দা হায়দার আলী বলেন, কাটের সেতু দিয়ে নির্বিঘ্নে উপজেলা শহরে যেতে পারতাম। কিন্তু গত কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও উজানের পানির চাপের কারণে কাটের সেতুটির মাঝখানে ভেঙে যায়। যার ফলে উল্টো পথে চলাচল করতে হচ্ছে। আমাদের হাজারো মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত এটি মেরামতের দাবি করছি।স্থানীয় আরেক বাসিন্দা জানান, সেতুটি ভেঙে পড়ায় নদীর ওপাড়ে স্কুল হওয়ার কারণে আমাদের ছেলে মেয়েরা উল্টো পথে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।

বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপ্টন বলেন, দুপারের মানুষের দুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে কাঠের ব্রিজটি নির্মান করা হয়। খরস্রোত আর কচুরিপানার চাপে ব্রিজের মাঝ অংশ ভেঙে যায়। একটি সেতুর জন্য আবেদন করা হয়েছে। 


এব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, ব্রিজ এর জন্য আবেদন করা হয়েছে। বরাদ্দ আসলে ব্রিজের কাজ শুরু করা হবে। 

আরও খবর