নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

ঈদগড় সড়কের শতবর্ষী গর্জন গাছটি কারা কাটলো? পবিসে'র ব্যাপক ক্ষয়ক্ষতি

ঈদগাঁও- ঈদগড় সড়কের শতবর্ষী গর্জন গাছটি কে কাটলো? এমন প্রশ্ন এখন দুই উপজেলার মানুষের মুখে মুখে। রাতের অন্ধকারে কে বা কারা বন বিভাগের শত বছরের গর্জন গাছটি কেটে দিয়ে পল্লী বিদ্যুৎ অফিসের সাড়ে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে জানিয়েছে ঈদগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা। পাশাপাশি ক্ষতি হয়েছে পরিবেশ ও প্রতিবেশের। 


জানা যায়, ১৩ জুলাই ( শনিবার) গভীর রাতে একদল বনখেকো ভোমরিয়া ঘোনা রেঞ্জ অফিসের পাশে নার্সারীর সামনে একটি বড় আকৃতির গর্জন গাছ কেটে পালিয়ে যায়। তবে এ সময় হতাহতের খবর পাওয়া না গেলেও পল্লী বিদ্যুৎ সমিতির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে ঈদগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইয়াছিন আরফাত বলেন, দূর্বৃত্তদের কেটে ফেলা গর্জন গাছটি পড়ে তাদের লাইনের তার, ৪টি বিদ্যুতের খুঁটি, ৫টি ট্রান্সফরমার নষ্ট হয়ে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে দুই উপজেলার গ্রাহকদের বৈদ্যুতিক লাইন বন্ধ হয়ে গেলে বিকল্প উপায়ে লাইন চালু করা হয়। লাইনের পুনঃসংস্কারের কাজ চলমান রয়েছে বলে জানান বিদ্যুৎ অফিসের এই কর্মকর্তা।


ঈদগাঁও ভোমরিয়া ঘোনা রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন বলেন, রাতের অন্ধকারে কে বা কারা এ অপরাধ সংগঠিত করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি ধারণা করছেন, ঈদগড়ের কোনো দুষ্কৃতকারী এ কাজটি করেছে। কারণ তারা সড়ক থেকে গাছ কেটে ফেলার জন্য বন বিভাগসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছিল। তাদের অভিযোগ ছিল ওই গর্জন গাছটির কারণে যানচলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। বন বিভাগের এ কর্মকর্তা আরো বলেন, এভাবেই সরকারি শতবর্ষী বন সম্পদ ধ্বংস না করে বিকল্প পথ তৈরি করে চলাচল করা যেত।কে বা কারা এ অপরাধ সংগঠিত করেছে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।গাছটি তাদের হেফাজতে রয়েছে বলেও জানান আনোয়ার হোসেন খাঁন।

Tag
আরও খবর