‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

বিদ্যুৎ ব্যবহার ২০ শতাংশ কমাতে ইসির ৮ নির্দেশনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-07-2024 10:51:25 am

বিদ্যুতের ব্যবহার ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে তা বাস্তবায়নে একটি কমিটি গঠন করে কর্মকর্তা-কর্মচারীদের ৮ নির্দেশনা দেয়া হয়েছে। গঠিত কমিটির সুপারিশে বিদ্যুৎ অপচয়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংস্থাটি।


সম্প্রতি ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস ছালাম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ ইতোমধ্যে সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।


কর্মকর্তাদের ইসির দেওয়া ৮ নির্দেশনা হলো—


(১) দিনের বেলায় কাঁচের দরজা বা জানালা দিয়ে আগত প্রাকৃতিক আলো ব্যবহারের মাধ্যমে কৃত্রিম আলোর ব্যবহার যতটুকু সম্ভব কমাতে হবে;


(২) প্রতিবার অফিস কক্ষ ত্যাগ করার সময় এয়ার কন্ডিশনের থার্মোস্ট্যাট, কম্পিউটার, লাইটসহ সব বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ বন্ধ করতে হবে;


(৩) এয়ার কন্ডিশনের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখতে হবে;


(৪) রুমের বাইরে অবস্থানকালে সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে;


(৫) কম্পিউটার মনিটর এবং ফটোকপি মেশিন ব্যবহার শেষে স্লিপ মোডে রাখতে হবে, এতে প্রায় ৪০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হয়ে থাকে;


(৬) ব্যাটারি চার্জার (যেমন- ল্যাপটপ, সেলফোন ইত্যাদি) প্ল্যাগ ইন করে রাখলে বিদ্যুতের অপচয় হয়, তাই চার্জিং শেষে বৈদ্যুতিক পয়েন্ট থেকে চার্জার খুলে রাখতে হবে;


(৭) কমন স্পেস (যেমন- সিঁড়ি, ওয়াশরুম, ওয়েটিংরুম, করিডোর ইত্যাদি) প্রয়োজন ব্যতীত লাইটের ব্যবহার পরিহার করতে হবে;


(৮) বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।


নির্দেশনা বাস্তবায়নে পাঁচ সদস্যের মনিটরিং কমিটির প্রধান করা হয়েছে সংস্থাটির মেইনটেইনেন্স ইঞ্জিনিয়ার মো. ইকবাল জাভীদকে। আর সেবা শাখার উপসচিব জাকির মাহমুদকে সদস্য সচিব করা হয়েছে।


এ প্রসঙ্গে ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের দেওয়া এক নির্দেশনার আলোকে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১ ঘন্টা ৩২ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৫ ঘন্টা ২৫ মিনিট আগে