নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

অর্থ ছাড়া সেবা দিলে আল্লাহ ইহকাল পরকালে প্রতিদান দিবে- ওসি আলী

দেশের প্রথম এবং দ্বিতীয় ইয়াবার চালান উদ্ধারকারী পুলিশের কর্মকর্তা কক্সবাজারের চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেছেন যার যার জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে এটায় প্রকৃত দেশপ্রেম।মানুষ থানায় আসে বিপদে পড়ে।সবসময় চেষ্টা করি সর্বাত্মক মানুষকে প্রাপ্ত সেবাটুকু দিতে।তিনি বলেন-সেবাপ্রাপ্তিরা আমাদের পিতা-মাতা আত্মীয়-স্বজন হিসেব করে আইনি সহযোগিতা করা উচিৎ।সহযোগিতা করলে মানুষের অন্তরের দোয়া পাওয়া যায় এবং টাকা ছাড়া সেবা দিলে আল্লাহ ইহকাল এবং পরকালে তার প্রতিদান দিবেন নিশ্চয়।টিটিএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।


২০২১ সালে শেখ মোহাম্মদ আলী ডিবিতে কর্মরত থাকাকালীন ১৭ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেন।যা দেশের এ যাবৎকালের সর্ববৃহৎ ইয়াবা চালান। এসময় ইয়াবা বিক্রির এক কোটি সত্তর লক্ষ আটষট্টি হাজার পাচঁশত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন।কাজের স্বীকৃতি স্বরূপ তৎকালীন আইজিপি ওসি আলীকে রাষ্ট্রীয় পদক আইজিপি ব্যাজ প্রদান করেন।


২০২৪ সালে চকরিয়ার খুটাখালীতে জেলের ছদ্মবেশে সারারাত অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ পিস ইয়াবা জব্দ করেন ওসি আলি।যা দেশের দ্বিতীয় ইয়াবার চালান। এ কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশের এ কর্মকতাকে বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কর্তৃক এক লাখ পঞ্চাশ হাজার টাকা মানি রিওয়ার্ড ও সম্মাননা দেওয়া হয়।

এছাড়াও এ কাজের জন্য মহান জাতীয় সংসদে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য সৈয়দ মুহাম্মদ ইবরাহিম তার বক্তব্যে ওসি আলীকে ধন্যবাদ জানিয়েছেন।


শেখ মোহাম্মদ আলী ২০২০ সালে কক্সবাজার জেলায় ওসি ডিবি হিসেবে যোগ দেন।২০২১ সালে জেলার পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,২০২২ সালে উখিয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

২০২৩ সালের ১৫ নভেম্বর চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করে বর্তমানে কর্মরত।তিনি চকরিয়ায় যোগদানের পর থানা এলাকায় মাইকিং করে ঘোষণা দেন টাকা ছাড়ায় মিলবে থানা পুলিশের সকল সেবা।


উল্লেখিত সকল থানায় সফলতার সাথে আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণ,শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার,অস্ত্র,মাদক উদ্ধার সহ নানা অভিযান পরিচালনা করেন।যা সর্ব মহলে প্রশংসিত।

Tag
আরও খবর