সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

চার বছরের শিশুকে নিয়ে ট্রেনের নিচে ঝাপ দিলেন মা



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় চার বছরেরে এক শিশু সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন মা। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজলার বাগজানা রেলগেটের পাশে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহার গ্রামের মুনির ইসলামের স্ত্রী সাহানাজ বেগম (২৫) ও তাঁর শিশু সন্তান সিফাত (০৪)।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বীন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় শান্তাহার রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) অবগত করা হয়েছে। উনারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬ টার দিকে বাগজানা রেলগেট থেকে দক্ষিণে প্রায় ৩শ গজ দূরে চার বছরের শিশুটিকে নিয়ে তাঁর মা রেললাইনের উপর অপেক্ষা করছিলেন। এরপর সন্ধ্যা ৬ টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে শিশুটিকে নিয়ে তাঁর মা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এসময় স্থানীয়রা ছুঁটে আসেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হন। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে।

Tag
আরও খবর