সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা

জয়পুরহাটে ডাকাতির পর হত্যার মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটে ডাকাতির পর হত্যার মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে তিন বছরের দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার দাদড়া জন্তিগ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ছামসুল হুদা ও মৃত খাজের মৃধার ছেলে মিজান, ভিটি দক্ষিণপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে বাবু, ভিটি প্রধানপাড়ার আব্দুল গফুরের ছেলে জাহিদুল, ভিটির লুৎফর রহমানের ছেলে মুক্তিয়ার ও চকবম্বু পাতারপাড়ার মৃত কিয়ামত আলীর ছেলে সবুর। এদের মধ্যে জাহিদুল পলাতক রয়েছেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে ১৪জনকে খালাস দিয়েছেন বিচারক।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২৯ আগস্ট রাতে আসামীরা জয়পুরহাট সদর উপজেলার পাকারমাথা ভিটি এলাকার মৃত মহিম চন্দ্র মন্ডলের ছেলে প্রতুল চন্দ্রের বাড়িতে ডাকাতি করতে যান। ঘরে ঢুকে ডাকাতরা প্রতুলের ছেলে পলাশের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এসময় প্রতুল বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে সে মাথায় আঘাত পায়। এরপর ডাকাতরা সেই বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে প্রতুল ও তার ছেলেকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রতুলকে মৃত ঘোষনা করেন। 

এ ঘটনায় নিহতের ভাতিজা উৎপল কুমার বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

আরও খবর