নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

শাহপরীরদ্বীপে নিখোঁজের ১৯ ঘন্টা পর নাফনদী থেকে কিশোরের মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে টানা জালে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ মো. একরাম (১৭) নামে কিশোরের মৃতদেহ ১৯ ঘন্টা পর নাফ নদীর মিস্ত্রী পাড়া ঘাট এলাকা থেকে উদ্ধার করেছে স্বজনরা । খোঁজাখুজির এক পর্যায়ে মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ কিশোর ওই এলাকার আব্দুস শুক্কুরের ছেলে।


সোমবার বিকেলে ১০/১২ জন জেলে মিস্ত্রি পাড়া ঘাটের কাছে শামসুল আলমের মালিকানাধীন টানা জাল নিয়ে নাফ নদীতে মাছ শিকারে যায়। এসময় স্রোতের টানে সালমান নামে অপর একজন কিশোর ভেসে যাওয়ার সময় তাকে উদ্ধার করতে গিয়ে একরাম ডুবে যায়। পরে সালমানকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হলেও একরাম কে খুঁজে পাওয়া

যায়নি। স্থানীয় লোকজন রাত ১০টা পর্যন্ত খোঁজাখুজি করলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।


পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।


স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, দূর্ঘটনাবশত ঘটনাটি ঘটে গেছে। এব্যাপারে পরিবারের কোন অভিযোগ নেই।


এদিকে সাগরে ৬৫ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা চললেও এসময় তারা কিভাবে মাছ শিকারে গেল তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।


টানা জালের মালিক শামসুল আলম পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

Tag
আরও খবর