রায়পুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা ‎মেঝো মেয়ে ও অভিযুক্তের অবস্থা আশঙ্কাজনক গোয়ালন্দে বিটুমিন কারখানার বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২ শ্রমিক যশোরে জমকালো আয়োজনে ‘বাংলাদেশ বুলেটিন’-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোয়ালন্দে বাড়িতে কাফনের কাপড় ও বেনামী চিঠি পাঠিয়ে প্রাননাশের হুমকি।। পরিবারে আতঙ্ক চৌদ্দগ্রামে ২ কেজি গাঁজাসহ যুবক কে আটক পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা ঝিনাইগাতীতে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত মাটিরাঙ্গায় অস্ত্র ও গোলাবারুদ সহ ইউপিডিএফ'র তিন সদস্য আটক নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ

তাড়াইলে ভয়াবহ আগুনে ১০ লাখ টাকার ক্ষতি

রুহুল আমিন, তাড়াইল উপজেলা প্রতিনিধি

তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মাগুরী গ্রামে ৭টি ঘর ও সম্পূর্ণ আসবাবপত্র আগুনে পুড়ে ভষ্মিভূত হয়েছে। এ ঘটনায় প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী ও তাড়াইল থানা পুলিশ। 

তাড়াইল থানা সূত্রে জানা যায়, উপজেলার মাগুরী গ্রামের মঞ্জিল মিয়ার খরের পালা হইতে আগুন লাগার সূত্রপাত ঘটে। আগুনে মাগুরী গ্রামের রুকু মিয়া, মঞ্জিল মিয়া, হাফিজ উদ্দিন, অঞ্জন মিয়া এবং ইদ্রিস মিয়ার সাতটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে দশ লাখ টাকার ক্ষতিসাধন হয়। 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার (১৬ জুলাই) রাত ৩ টায় মঞ্জিল মিয়ার খরের পালা হইতে আগুন লাগার সূত্রপাত ঘটে। এসময় ঘরে থাকা বাসিন্দারা চিৎকার চেচামেচি করলে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্ঠা করে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে তাড়াইলের ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে আগুনে রুকু মিয়া, মঞ্জিল মিয়া, হাফিজ উদ্দিন, অঞ্জন মিয়া এবং ইদ্রিস মিয়ার সাতটি ঘর ও বিভিন্ন কক্ষে থাকা মালামাল পুড়ে যায়। 

তাড়াইল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তাড়াইল থানা পুলিশ কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ বলেন, গত বুধবার রাত ৩ টায় উপজেলার মাগুরী গ্রামে মঞ্জিল মিয়ার খরের পালা হইতে আগুন লাগার সূত্রপাত ঘটে। আগুনে সাতটি টিনের ঘর পুড়ে আনুমানিক দশ লাখ টাকার ক্ষতিসাধন হয়। কোনো হতাহতের সংবাদ পাওয়া যায় নাই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।


Tag
আরও খবর