জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক দেশ গঠনে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের যে রাজনীতি প্রধানমন্ত্রী শুরু করেছেন, তা সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে - উলিপুরে যুবদলের আলোচনা সভায় নেতৃবৃন্দ আজ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদত বার্ষিকী খোলপেটুয়া নদীর ভাঙনে ৩০০ ফুট বেড়িবাঁধ বিলীন দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কোটা সংস্কার আন্দোলনে নিহত কক্সবাজারের আকরাম জানাজায় মানুষের ঢল

কোটা সংস্কার আন্দোলনে নিহত চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম আকরামের (২২) দাফন সম্পন্ন হয়েছে।


আজ বুধবার সকাল ১১টায় পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাগগুজারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে মানুষের ঢল নামে।


জানাজায় ইমামতি করেন ওয়াসিম আকরামের চাচা মাওলানা জয়নাল। পরে মুরার পাড়া পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত ওয়াসিম আকরাম।


এর আগে বুধবার ভোর দিবাগত রাত ৩ টার দিকে ওয়াসিম আকরাম মরদেহ তার গ্রামে এসে পৌঁছালে এলাকার শত শত মানুষ ওয়াসিম আকরাম লাশ একনজর দেখার জন্য বাড়িতে ভিড় জমান।


এমময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণ হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে যায় এলাকার পরিবেশ।


খোঁজ নিয়ে জানা যায়, প্রবাসী শফিউল আলমের ৫ সন্তানের মধ্যে ওয়াসিম ছিলেন ২য়। তাঁকে ঘিরে অনেক স্বপ্ন ছিল দরিদ্র মা-বাবার। তাকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পরিবারটির।


মেধাবী এই তরুণের মধুর আচার-ব্যবহারের কারণে গ্রামে সবার প্রিয় ছিলেন আকরাম।


জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে রাখেন, পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মন্জু প্রমুখ

Tag
আরও খবর