ক্যাম্পাসে ধীরগতির ইন্টারনেট, ভোগান্তিতে ববির শিক্ষার্থীরা পীরগাছায় জামায়াতের গণমিছিল, তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন দাবিতে পথসভা ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের সময় কথা বলা যাবে? ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা এআই দিয়ে লেখা পোস্ট শনাক্তে নতুন রিপোর্ট বাটন আনছে লিংকডইন অভয়নগরে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সং*ঘর্ষে বৃদ্ধ নি*হত শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের কঠোর অভিযান, বালুভর্তি ট্রাক, বালু ও অন্যান্য মালামাল জব্দ এবং মামলা দায়ের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সামির, অসুস্থ বাবাও হাসপাতালে, সহযোগিতার আবেদন লোহাগাড়ায় প্রাইভেটকারে লুকানো ১৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪ জোরারগঞ্জে উদ্বোধন হলো রন্ধন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার মধুপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালঙ্কার ও টাকা লুট শ্রীমঙ্গলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল নাশকতার আশঙ্কায় ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ইসলামপুরে ফেক ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় ইউএনওর জিডি জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর নিয়ামতপুরে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাত ঘটানোরও দাবি শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামীর গণমিছিল

কিশোরগঞ্জে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল




 কোটা প্রথা নিপাত যাক-মেধাবিরা মুক্তি পাক এবং কোটা না মেধা-কোটা না মেধা শ্লোগান দিয়ে বৈষম্যমূলক কোটা প্রথার যৌক্তিক সংস্কারের দাবিতে ও সারা দেশসহ রংপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্মম হামলার প্রতিবাদে বুধবার (১৭ জুলাই) বিকাল তিন টায় কিশোরগঞ্জ উপজেলা সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বিক্ষোভ মিছিলটি মাগুড়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে ডঃ আসাদুর রহমান কলেজ হয়ে মাগুড়া মাস্টার পাড়া জলঢাকা ডালিয়া সড়ক প্রদক্ষিণ করে মাগুড়া চেকপোষ্টে এসে সমাবেত হন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থী তানজিন ইসলাম। এ সময় র‌্যালীতে নেতৃত্ব দেন ডঃ আসাদুর রহমান কলেজ, মাগুড়া উচ্চ বিদ্যালয়,কিশোরগঞ্জ বিএম কলেজ ও রংপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আলমগীর হোসেন, নাজমুল হোসেন, নাসির শাহীন বাবু, আব্দুল বাতেন, রজব আলী,শাহীনুর রহমান, নাহিদ হোসেন ও মোতালেব হোসেন প্রমূখ। বিক্ষোভ মিছিলটি মাগুড়া চেকপোষ্ট থেকে বের হয়ে মাগুড়া উচ্চ বিদ্যালয়ের দিকে যেতে থাকলে পুলিশের বাধার মুখে পরে এবং পুলিশ বিক্ষোভকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেন এবং তাদেরকে শান্তনা মুলক কথা বলে বাড়ি ফিরে যেতে বলেন। সেখানে মাগুড়া ইউপির ৩নং ওয়ার্ড সদস্য কাওছার জাহান লেমন বিক্ষোভ মিছিলকারী শিক্ষার্থীদের শান্ত হওয়ার পরামর্শদেন।    



আরও খবর