কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

কারফিউ উঠবে কবে, শুক্রবারের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-07-2024 05:41:14 am

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ায় দেওয়া কারফিউ শুক্রবার (২৬ জুলাই) থেকে তুলে নেওয়া শুরু করতে পারে সরকার। এদিনের পর খুলে দেওয়া হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানও। তবে এর আগে আগে শুক্রবার কী হবে, তা পর্যবেক্ষণ করবে সরকার।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘হাইপ্রোফাইল’ বৈঠকের সূত্রে এ তথ্য জানিয়েছে। শুক্রবার অপ্রীতিকর ঘটনা না ঘটলে দেশের অধিকাংশ এলাকা থেকে কারফিউ তুলে নেওয়া হতে পারে বলে জানা গেছে। এ দিন ঢাকায় মোতায়েন থাকবে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।


খবরে বলা হয়েছে, বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম।


এর আগে গত শুক্রবার জুমার নামাজের পর ভয়াবহ সংঘর্ষ হয় ঢাকা। এদিন ঢাকাতেই ৫৫ জন নিহত হন। দেশের বিভিন্ন স্থানে নিহত হন ১১ জন। আওয়ামী লীগ নেতারা মনে করছেন, আগামীকাল শুক্রবারও সহিংসতার ঝুঁকি রয়েছে। এদিন দলটির নেতাকর্মীরাও সতর্ক থাকবেন। বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে ক্ষমতাসীন দলটি সমাবেশ করবে।


বৈঠকে থাকা একজন মন্ত্রী বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরিয়ে আনতে চান তারা। নতুন পাঠ্যক্রমের জন্য তাদের শ্রেণীকক্ষে থাকা প্রয়োজন। চারটি জেলা ছাড়া সব জায়গায় স্কুল খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। মাধ্যমিক বিদ্যালয়ের বিষয়ে সিদ্ধান্ত পরে।


বৈঠক শেষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন, এখনকার পরিস্থিতি বিশ্ববিদ্যালয়গুলো চালুর জন্য অনুকূল নয়। এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ করা অগ্রাধিকার পাবে।

আরও খবর