জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

দেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করার ষড়যন্ত্র থেকেই এমন তাণ্ডব : প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-07-2024 04:03:42 am

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। © দেশচিত্র


দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে ভিক্ষুকের জাতিতে পরিণত করার ষড়যন্ত্র থেকেই নাশকতাকারীরা এমন তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


শনিবার (২৭ জুলাই) সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।


আহতদের চিকিৎসায় সরকার সব ব্যবস্থা নেবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা আহত তাদের সুচিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা করবে সরকার। পা হারানোদের জন্য কৃত্রিম পায়ের ব্যবস্থা করাসহ তাদের রোজগারের সুযোগ করে দেওয়া হবে।


সহিংসতার পুলিশের ওপর আঘাত করার সমালোচনা করে সরকারপ্রধান বলেন, পুলিশের ওপর আঘাত, মানুষ মেরে ঝুলিয়ে রাখা এ কেমন রাজনীতি।


সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের দেখেন প্রধানমন্ত্রী। তিনি চিকিৎসাধীনদের খোঁজখবর নেন এবং আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

আরও খবর