জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

কোটা আন্দোলনে সংহতি প্রকাশে প্রবাসী বাংলাদেশিদের সাজা হওয়ায় প্রধানমন্ত্রীর উদ্বেগ: আরাফাত

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 27-07-2024 11:03:10 pm

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশি স্বদেশে কোটা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশের কারণে সেখানে বিচারের সম্মুখীন হওয়ায় তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

আজ সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশের জন্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই)সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনেক প্রবাসী বাংলাদেশির বিচার ও সাজা হয়েছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সরকার তাদের নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো প্রতি প্রবাসীরা যাতে এ বিষয়ে কোনো সমস্যার সম্মুখীন না হন সেজন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশনা জারি করেছেন।

আরাফাত আরো বলেন, সরকার প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও খবর