জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

জামায়াত ধর্মের মুখোশ পরা সাম্প্রদায়িক অপশক্তি: কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-07-2024 06:21:34 am

জামায়াত ধর্মের মুখোশ পরা সাম্প্রদায়িক অপশক্তি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে আয়োজিত যৌথ সভায় তিনি এ কথা বলেন।


তিনি বলেন, প্রকাশ্যে ও গোপনে নানা ষড়যন্ত্রে জামায়াতের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। আমরা আইনগত ভিত্তির সব ফাঁকফোকর দেখে নিতে চাই। এ ব্যাপারে শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।


ওবায়দুল কাদের বলেন, গতকাল গণভবনে অনুষ্ঠিত ১৪ দলের সভায় জামায়াত-শিবির নিষিদ্ধের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বীর মুক্তিযোদ্ধারা জামায়াত নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিলেন। এদের মধ্যে শহিদ জননী জাহানারা ইমামের গণ আদালত এবং গণজাগরণ মঞ্চেরও জামায়াতের রাজনীতি বন্ধের দাবি ছিল।


বিএনপি মহাসচিব কিছুদিন ধরে নিরপরাধ শিক্ষার্থীদের গ্রেফতার নিয়ে সরকারের নীতির সমালোচনা করতে গিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছেন। অথচ নিরপরাধ কেউ যাতে হয়রানি না হয় সেজন্য শেখ হাসিনার নিদেশনা রয়েছে।


বেশি গ্রেফতার দেখানোর জন্য নিরপরাধ মানুষকে গ্রেফতার না করার আহ্বান জানান তিনি।


ওবায়দুল কাদের বলেন, এ ঘটনায় আমরা আক্রান্ত, আক্রমণকারী ছিলাম না। আমরা তো আক্রান্ত হচ্ছি। সশস্ত্রদের দ্বারা নিরপরাধ আক্রান্ত হচ্ছি।


শোকের মাস আগস্ট প্রতিবছর ভাবগাম্ভীর্যের সাথে পালন করে থাকি। এবছরও সকলকে যথাযথ মর্যাদায় শোকের মাস পালনের আহ্বান জানান তিনি।


এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, আ ফ ম বাহাউদ্দীন নাছিম এমপি, ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এসএম কামাল হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, শফিউল আলম চৌধুরী নাদেল এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এমপি, নির্বাহী কমিটির সদস্য এডভোকেট সানজিদা খানম এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।


যৌথসভার শুরুতে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়।

আরও খবর