চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক নবজাতক শিশুকে চুরি



নোয়াখালীতে জমজ শিশু জন্মের পর অপারেশন থিয়েটার থেকে এক নবজাতক চুরির অভিযোগ উঠেছে


রোববার (৬ নভেম্বর ) সকাল ৮টার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার গ্রীন লাইফ হসপিটাল এন্ড ট্রমা সেন্টারে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী পরিবার জানায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের বিপুলাসার গ্রামের গৃহবধূ তানিয়া আক্তার (২২) কে প্রসব বেদনা নিয়ে সোনাইমুড়ী উপজেলার গ্রীন লাইফ হসপিটাল এন্ড ট্রমা সেন্টারে ভর্তি করা হয়।


ওই গৃহবধূ গর্ভবতী হওয়ার পর সাত মাসের সময় আল্টাসনোগ্রাফি করা হয়। তাতে তার গর্ভে দুটি শিশুর অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে ৮ মাসের সময় পুনরায় আল্টাসনোগ্রাফি করালে একটি ছেলে ও একটি মেয়ে শিশুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক।


পরে হাসপাতাল কর্তৃপক্ষ দু’জন নবজাতকের জন্য দুই ব্যাগ রক্ত আনতে প্রসূতির স্বামীকে বাহিরে পাঠান। তিনি বাহির থেকে দু’জন নবজাতকের জন্য রক্ত ও জামা কাপড় নিয়ে এসে দেখেন তাদের শুধু মেয়ে নবজাতক দেওয়া হয়েছে।


প্রসূতির স্বামী সামছুল আলমের অভিযোগ, অপারেশন থিয়েটার থেকে জমজ ছেলে শিশুটিকে সরিয়ে ফেলা হয়েছে। তিনি আরো বলেন, আমি আমার বাচ্চা ফিরত চাই। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলেও জানান।


গ্রীন লাইফ হসপিটাল এন্ড ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবীবা, নবজাতক চুরির অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আল্টাসনোগ্রাফির রিপোর্ট ভুল হওয়ায় এ ভুল বুঝাবুঝি হয়েছে।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, আল্টাসনোগ্রাফির রিপোর্ট নিয়ে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখেছে। আসলে নবজাতক চুরির ঘটনা ঘটেনি।

আরও খবর