বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিলে ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক আটক



নোয়াখালীর চাটখিল উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) যৌন হয়রানির প্রতিবাদে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

রোববার (৬ নভেম্বর) বেলা সােয়া ৯টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। এর আগে,গতকাল শনিবার সকালে প্রাইভেট পড়তে গেলে বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীকে যৌন হয়রানি করে একই বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মো.সাইফুল ইসলাম (৩২)। তিনি একই ইউনিয়নের করিহাটি গ্রামের হোসাইন আহম্মদের ছেলে।

তালতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার পাল জানান,গতকাল শনিবার সকালে তালতলা উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে একই বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মো.সাইফুল ইসলামের কাছে প্রাইভেট পড়তে যায় নবম শ্রেণির এক শিক্ষার্থী। সেখানে গণিত শিক্ষক সাইফুল ইসলাম ওই ছাত্রীকে যৌন হয়রানি করে। কে বা কাহারা এ ধরনের একটি আপত্তিকর ভিডিও গোপনে মুঠোফোনে ধারণ করে নেয়। শনিবার রাত ১১টার দিকে আমি বিষয়টি জানতে পারি। আজ রোববার সকাল ৯টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখি অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে এ বিষয়ে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া জানান, ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও খবর