উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে চীনের স্বস্তি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 01-08-2024 01:35:20 am

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে সৃষ্ট পরিস্থিতি ইতোমধ্যে নিয়ন্ত্রণে আসায় স্বস্তি প্রকাশ করেছে চীন।


মঙ্গলবার (৩০ জুলাই) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ স্বস্তি প্রকাশ করেন। বুধবার (৩১ জুলাই) ঢাকার চীন দূতাবাস এ তথ্য জানিয়েছে।


চীনের নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ পরিস্থিতি ক্রমাগত শান্ত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। সেখানকার জনজীবন ও কাজকর্ম স্বাভাবিক অবস্থায় ফিরেছে। এরমধ্যে কয়েকটি দেশ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে। এ ব্যাপারে চীনের বক্তব্য কী?


জবাবে লিন জিয়ান বলেন, চীন লক্ষ্য করেছে যে, বাংলাদেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। সেখানে সামাজিক শৃঙ্খলা ফিরে এসেছে। এতে বাংলাদেশের বন্ধু এবং ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে চীন স্বস্তি পেয়েছে।


মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় দুই দেশের নেতার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোয় মতৈক্য হয়েছে, সেগুলো নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছে বেইজিং। দুই দেশের মধ্যে পারস্পরিক কৌশলগত সম্পর্ক গভীর করা এবং দুই দেশের মানুষকে আরও বেশি করে সুবিধা দেওয়ার ব্যাপারে কাজ করতে বেইজিং প্রস্তুত।

আরও খবর