কোটা সংস্কার আন্দোলনের প্রধান দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ও পরীক্ষার হলে ফিরে যাবে এমন প্রত্যাশা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার বেলা সাড়ে ১২টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে, পরীক্ষার হলে ফিরে যাবে। তারা কারো অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক, এটা জাতি চায় না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোটা প্রথা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শিক্ষার্থীরা কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নয়। আদালতের রায়ের পর সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সময়ক্ষেপণ না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, তারপরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে। শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এ ঘটনা তদন্তে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কমিশন কাজও শুরু করেছে। ঘটনা তদন্তে জাতিসংঘের কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগ মুখপাত্র।
২ ঘন্টা ২০ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ১৬ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ২২ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ১৭ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ৯ মিনিট আগে
৮ দিন ১৮ ঘন্টা ২৭ মিনিট আগে